ঈদ উপলক্ষে লকডাউনে শিথিলতা

 

ঈশিতা সাহা : রাজ্যে ১৫ ই জুলাই পর্যন্ত লকডাউন জারি হলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন বিধিনিষেধের শিথিলতা জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকালে প্রজ্ঞাপনের মাধ্যমে বিধি নিষেধ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। মূলত ২১ জুলাই বুধবার এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই শিথিলতা জারি হয়েছে বলে জানা যায়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় স্বাস্থ্যবিধি মেনে এ কদিন খোলা থাকবে শপিং মল সহ সবধরনের গন পরিবহন ব্যবস্থা। তবে অর্ধেক সংখ্যা যাত্রী নিয়ে চলবে পরিবহন ব্যবস্থা গুলি পাশাপাশি কোরবানির হাট খোলার নির্দেশ  দেওয়া হয়েছে।

শিথিলতা প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের উদযাপন, সাধারণ জনগণের যাতায়াত স্বার্থে, আর্থ সামাজিক স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩  শে জুলাই সকাল ৬ টা পর্যন্ত আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে তবে সংক্রমণ যাতে আবার ঊর্ধ্বমুখী দিকে না এগোয় সেদিকে নজর দিতে রাখা ও মাস্ক অবশ্যই পরিধান করতে হবে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়,২৩ শে জুলাই সকাল ৬ টা থেকে ৫ ই আগস্ট মধ্যরাত পর্যন্ত মোট ২৩ টি শর্তাবলীর মধ্য দিয়ে ফের বিধি-নিষেধ এর আওতায় চলবে লকডাউন।

Post a Comment

Previous Post Next Post