রিয়া গিরি : এখন প্রায় সকলের হাতেই থাকে স্মার্ট ফোন। আর তাতে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন খুব কমই রয়েছেন। হোয়াটসঅ্যাপে চলছে ব্যক্তিগত ও কাজের নথি,তথ্যের আদান-প্রদান। তাই নিজের হোয়াটস্যাপ একাউন্ট কে সুরক্ষিত রাখার দায়িত্ব ও আমাদের।
ডিজিটাল দুনিয়ায় নিয়মিত নতুন নতুন সুরক্ষার ফাক ধরা পড়ে। লকডাউন এর শুরুর পর থেকেই হোয়াটসঅ্যাপ আরো বেশি কাজের হয়ে উঠছে আমাদের। তাই প্রতিদিনের ব্যবহারের এই অ্যাপটি সুরক্ষিত গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি বিষয়ে আমাদের নজর রাখতে হবে
১)হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন টু স্টেপ ভেরিফিকেশন। এর ফলে কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করলে নিজের একাউন্ট সুরক্ষিত থাকবে। টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপ সেটিং ওপেন করে একাউন্টস সিলেক্ট করে টু-স্টেপ ভেরিফিকেশন' এনাবেল করে দিন, এবার নিজের ইমেইল এ একটি ৬ ডিজিটের পিন দিয়ে শেষ করুন এই প্রসেস টি।
এরপর থেকেই হোয়াটস এপ এ লগইন করতে গেলে এই ছয় ডিজিটের পিন জানতে চাইবে হোয়াটসঅ্যাপ এ ছাড়াও একাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি সপ্তাহে একবার করে জানতে চাওয়া হবে এই পিন। পিন ভুলে গেলে ইমেইল আইডির মাধ্যমে পিন রিসেট করতে পারবেন।২)স্মার্ট ফোনে ফিঙ্গারপ্রিন্ট, টু ফেস আনলক এর মত বায়োমেট্রিক ফিচার থাকে সবারই। এর মাধ্যমে আপনার ফোন যেভাবে সুরক্ষিত থাকে , তেমনি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপ ব লক করা সম্ভব।
এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস ওপেন করুন ,এরপর একাউন্ট সিলেক্ট করে প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর এন্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক আইফোন স্ক্রীন লক অপশন সিলেক্ট করুন ,আপনার সেটআপ ধার্য করুন।
এরপর থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য প্রত্যেকবারই আপনার এন্ড্রয়েড ফোনটি ফিঙ্গারপ্রিন্ট আইফোনে ফেস আনলক এর মাধ্যমে আনলক হবে হোয়াটসঅ্যাপ ও।রোজ ঘটে চলা হ্যাকিং থেকে নিজের একাউন্ট সুরক্ষিত রাখতে ও নিজের ব্যক্তিগত নথিপত্র সংরক্ষন করার জন্য এই ধাপ গুলি অবলম্বন করতে হবে।

