অভাবের বশে শেষে কিডনি বিক্রি! তদন্তে পুলিশ


ঈশিতা সাহা : ৫ লক্ষ টাকার লোভ দেখিয়ে প্রায় ৩০ জন পরিবারকে কলকাতায় নিয়ে যাওয়া হত কিডনি বেচার জন্যে। পুলিশ সূত্রে জানা যায়,  অসমের মরিগাঁও সহ আরো কয়েকটি গ্রাম থেকে প্রচুর মানুষকে টাকার লোভ দেখিয়ে কিডনি বেচবার জন্য কলকাতায় নিয়ে আসা হয়।

শনিবার মরিগাঁও গ্রামের দক্ষিণ ধরমতুলে কিডনি বিক্রিতাকে খুঁজতে আসে গুয়াহাটি এজেন্ট,লিলি মাই বড় নামে একজন মহিলা সঙ্গে টাকা না পাওয়ার বিবাদে জড়িয়ে পড়ে।।যারা আর্থিক সমস্যায় পড়ে ধার শোধ করতে পারে না বা স্বামীর চিকিৎসা ও ছেলের চিকিৎসার জন্য টাকার অভাবে ভোগে তাদের এভাবে লোভ দেখানো হয় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ টাকা না মিললে এদিন ক্ষোভ দেখায় গ্রামবাসীরা।


পুলিশ সূত্রে খবর, কিডনি বিক্রির জন্য বর্তমানে সাতটি পরিবার কলকাতায় গিয়েছে। চক্রের মূল হোতা রমেন বিধি। চক্রান্তরা প্রথমে কিডনি দাতাদের শিখিয়ে নিয়ে তারপর গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতলে স্বেচ্ছায় অঙ্গদান কমিটির কাছে নিয়ে যেত। পরে ঘটনাটি সম্পর্কে কমিটিকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মনু গোয়ালা বলেন, 'টাকার সমস্যায় ছিলাম। বাজারে অনেক টাকা দেনা ছিল। এক দালালের সঙ্গে যোগাযোগ হয়। কলকাতায় তিন মাস আগে কিডনি দিয়ে আসি। তিন লক্ষ টাকা পেয়েছি'। কিন্তু বেশ কয়েকজন গ্রামবাসীর অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী কখনোই টাকা পায়নি তারা। ইতিমধ্যে চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আর কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post