ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

 


অম্লিতা দাস : ২রা মে কাঁকড়গাছীর বিজেপি কর্মীর খুনের তদন্তের প্রতি জোর দিলো হাইকোর্ট। বিজেপি ওই কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্য প্রশাসনকে তা সাত দিনের মধ্যে মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী। অভিজিৎ সরকারের পরিবার হাইকোর্টে দেহ শনাক্তকরণের দাবি জানিয়েছেন। এত মাস পরেও দেহ শনাক্ত না করায় অভিযোগও জানিয়েছেন তারা। তাই মঙ্গলবার শুনানিযে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশেই ডিএনএ পরীক্ষা হবে এবং তারপর কলকাতার কম্যান্ড হাসপাতাল সেই নমুনা সংগ্রহ করবে। তার পর নমুনাটি পাঠানো হবে সিএফএসএল (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি)তে। সেখানেই নমুনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা।

চলতি বছরের ২রা মে ভোটের ফলাফলের দিন মৃত্যু হয় অভিজিৎ সরকারের যদিও দেহের শনাক্তকরণ হয়নি। তাঁর পরিবারের দাবি তৃণমূলের দুষ্কৃতীরাই জড়িত এই মৃত্যুর পেছনে। ২রা জুলাই হাইকোর্ট ময়না তদন্তের নির্দেশ দিলেও অভিজিৎ সরকারের দাদা হাইকোর্টে অভিযোগ জানান এখনও শনাক্ত করা যাচ্ছেনা তার ভাইয়ের শরীর। সেই সূত্রেই মঙ্গলবার এই শুনানি দেন হাইকোর্ট।

মঙ্গলবারই আদালতে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সমস্ত তদন্ত রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই মামলার সাথে যুক্ত আইনজীবীদের ইমেল আইডি চেয়েছেন কোর্ট। ভোট পরবর্তী হিংসায় যাদের যা ক্ষতি ও যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ও ক্ষতি পূরণের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Post a Comment

Previous Post Next Post