মমতার যুগের অবসান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

End-of-the-Mamata-Era-Suvendu-Adhikari-Becomes-West-Bengals-New-Chief-Minister

সায়ন ঘোষ, কলকাতা : পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন।

শাহ জানান, মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর নামেই সব প্রস্তাব জমা পড়ে এবং অন্য কোনও নাম প্রস্তাবিত হয়নি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখ্য, নির্বাচনে বিজেপি ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। শুভেন্দু অধিকারী এবারের ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নির্বাচনী লড়াইয়ে হারানোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর দাবিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। শুক্রবারের বৈঠকের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

Post a Comment

Previous Post Next Post