সার্বভৌম সমাচার : সাম্প্রতিক করোনা আবহে চলা লকডাউন উঠে যাওয়ার পর ক্রিকেট শুরুর জন্য আইসিসি নতুন গাইডলাইন তৈরি করেছে এবং তা সব সদস্য দেশকেও মেনে চলতে হবে। কিন্তু বেশ কিছু নিয়মকে নিয়ে আরও ভাবার প্রয়োজন আছে বলে মনে করেন অনেক প্রাক্তন ক্রিকেটারা। আর তার মধ্যে আছেন ইরফান পাঠান, আকাশ চোপড়া। সম্প্রতি আইসিসি ‘ব্যক টু ক্রিটেক' নিয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে ১৪ দিনের জন্য প্রিম্যাচ আইসোলেশন ট্রেনিং ক্যাম্প করা বাধ্যতামূলক। ফলে সেই দল কোভিড-১৯ ফ্রি এটা নিশ্চিত হবে। সেই সঙ্গে তৈরি হয়েছে ট্রেনিংয়ের নিয়ম ও খেলার গাইডলাইন।
আরও পড়ুন—
এবিষয়ে ভারতীয় প্রাক্তন পেসার ইরফান পাঠান বলেছেন, ‘যদি দল ১৪ দিনের জন্য কোয়ারিন্টিনে যায় এবং তাদের কোভিড-১৯ পরীক্ষা হয় তাতে কোনও অসুবিধে হবে না, কিন্তু তার পরও যদি আরও গাইডলাইন থাকে তাহলে বিষয়টি জটিল হয়ে যাবে। আর সেটা হলে কোয়ারিন্টিনের কোনও গুরুত্বই থাকছে না।''
এপ্রসঙ্গে তিনি আরও জানান, ‘‘নিরাপত্তার সঙ্গে কোনও আপোস থাকা উচিত নয়। কিন্তু খেলা চলাকালীন যদি প্লেয়ারকে বারংবার হাত স্যানিটাইজ করতে হয়, সেটা তো বাড়াবাড়ি হয়ে যাবে। এমনকি একজন বোলার বা ফিল্ডার যতবার বল ধরবেন ততবার যদি হাত স্যানিটাইজ করতে হয়, তবে বিষয়টি কঠিন হয়ে যাবে’। পাঠান বলেন, ‘নতুন নিয়মানুযায়ী তাহলে একজন বোলারকে এক ওভারে ছ'বার হাত স্যানিটাইজ করতে হবে’।

অন্যদিকে আকাশ চোপড়া বলেন, “যদি খেলা বায়োসিকিওর পরিবেশে হয় এবং খেলার আগে প্রত্যেক দল যদি কোয়ারিন্টিনে থাকে এবং তার পর তাদের পরীক্ষা হয় তাহলে এই বাড়তি বিষয়গুলো কী পার্থক্য তৈরি করে দেবে?'' এছাড়াও ভারতের প্রাক্তন ওপেনারের মতে, ‘‘যতবার বল ধরবে ততবার হাত স্যানিটাইজ করাটা মোটেও স্বাভাবিক নয়”।
এছাড়াও প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার তারকার মন্টি পানেসর বলেন, ‘‘যখন ক্রিকেট শুরু হওয়ার আগেই ফুটবল ইভেন্ট শুরু হবে; সেখান থেকেও ক্রিকেট কিছু শিখতে পারে, ধারণাও নিতে পারে এবং বুঝতে পারে কোনটা স্বাভাবিক আর কোনটা নয়।''

আরও দেখুন—
#Cricket will become more complicated after lockdown: Irfan Pathan #Irfan Pathan #Indian Cricket #Cricket will more complicated #Akash Chopra #Lockdown