আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বনগাঁয় শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Tributes-and-cultural-program-in-Bangaon-on-International-Mother-Language-Day

সায়ন ঘোষ, বনগাঁ : "মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা"। পশ্চিমবঙ্গ সরকার-এর তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং বনগাঁ পৌরসভা-র সহযোগিতায় বনগাঁর অগ্নিকন্যা পার্ক প্রাঙ্গণে শনিবার গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।

Tributes-and-cultural-program-in-Bangaon-on-International-Mother-Language-Day

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও আহ্বায়ক বিশ্বজিৎ দাস সহ  বনগাঁ পৌরসভার পৌরপিতা দিলীপ কুমার মজুমদার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী, দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, বনগ্রাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কুনাল দে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ-এর সদস্যা শিপ্রা বিশ্বাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং উপস্থিত সকলেই মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার করেন।

Post a Comment

Previous Post Next Post