
সার্বভৌম সমাচার, মুম্বাই : পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে সোনু সুদের পর এবারে উদ্যোগী হলেন অমিতাভ বচ্চন।
লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ প্রায় গোটা দেশে। এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিকদের খাইয়ে, তাঁদের নিরাপদে নিজেদের রাজ্যে পৌঁছে দিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন--
সূত্রে খবর, ১০০০ পরিযায়ী শ্রমিককে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের তাঁদের নিজেদের বাড়িতে ফেরত পাঠাচ্ছেন অমিতাভ। ইন্ডিগোর এ-৩২০ এয়ারবাস পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউ-সহ একাধিক জায়গায়। ওই চাটার্ড বিমানে রয়েছে ১৮০ জন পরিযায়ী শ্রমিক। এরপর মুম্বাই থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আরও ৫টি বিমান পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেবে বলে জানা গিয়েছে।
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রাজেশ যাদব জানিয়েছেন, বিগ বি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজেই সব দেখাশোনা করছেন। ইতিমধ্যে তিনি মুম্বাই থেকে উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে ফেরানোর জন্য ৬টি বিমানের ব্যবস্থা করেছেন। ট্রেনে যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ায় বাসে করে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছেন অমিতাভ।
আরও দেখুন--
#Sonu Sud #Amitabh Bachhan #Migrant Workers #Corona #Lockdown #Bongaon News Channel #Bongaon News Portal #পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাতে