
সার্বভৌম সমাচার, বনগাঁ : এবারে করোনার খোঁজ মিলল বনগাঁ বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে পুরুষ মেডিসিন বিভাগে। আর তার জেরে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে পুরুষ মেডিসিন বিভাগ।
আরও পড়ুন--
হাসপাতাল সূত্রে খবর, গত ৭ জুন জ্বর সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছিল গাইঘাটার এক ব্যক্তি। এরপর তার লালা রসের নমুনা সংগ্রহ করে হাসপাতাল। গত ১১ তারিখে ওই ব্যক্তির করোনার পজেটিভ রিপোর্ট আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই ব্যক্তি তার শারীরিকভাবে সুস্থ হওয়ায় বাড়ি ফিরেছে।
এই ঘটনার পরে বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মধ্যে সুস্থ ব্যক্তিদের ছুটি দেওয়া হয়েছে এবং সংকটজনক রোগীদের বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
পাশাপাশি একজন ডাক্তার, ১০জন নার্স ও ৭জন ওয়ার্ড বয়কে হোম কোরাইটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে করোনায় আক্তান্ত ওই রোগীর রিপোর্ট আসার তাকে রাজারহাট কোরাইনটাইন সেণ্টারে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও দেখুন--
#Corona in Bongaon #Bongaon News Channel #Bongaon Corona #Gaighata #Lockdown #Bangaon Super Specialist Hospital #Bongaon Hospital #Breaking News : এবারে বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে করোনা! বন্ধ করে দেওয়া হল পুরুষ মেডিসিন বিভাগ
