সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়, জখম আরও ২

সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়, জখম আরও ২

সার্বভৌম সমাচার, সীতামারী : নেপাল সীমান্তে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের। ইন্দো-নেপাল সীমান্তে বিহারের সীতামারী সংলগ্ন এলাকায় হওয়া এই ঘটনায় জখম হয়েছে আরও দু’জন। সীতামারীর এক হাসপাতালে গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, এই ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ। লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তারও করেছে নেপাল পুলিশ। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে এবং নেপাল সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থানীয়দের এই সংঘর্ষ হয়। যাতে মৃত হয়ে এক জনের এবং গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন।"

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সীমান্ত সমস্যা নিয়ে ভারত-নেপাল সম্পর্কে উত্তেজনা বেড়েছিল। ভারতের দাবি করা ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে জায়গা দিতে সংসদে সংশোধনী এনেছে নেপাল সরকার। এই ঘটনাকে অপ্রত্যাশিত ও বাস্তব বর্জিত বলেও কটাক্ষ করেছে ভারতের বিদেশ মন্ত্রক।


আরও পড়ুন--
জানা গিয়েছে; বিকাশ যাদব নামে বছর ২২-এর মৃত ওই যুবকের পেটে গুলি লেগেছিল। উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দো-নেপাল সীমান্তে কোনও কাঁটাতার না থাকার ফলে এপার-ওপার যাতায়াত হয়ে থাকে। গড়ে উঠেছে পারিবারিক সম্পর্কও। কিন্তু এদিন এই গল্পগুজবের পরিবেশে আপত্তি তোলে নেপাল সীমান্ত পুলিশ। এরপর শুরু হয় দু'পক্ষের বিতণ্ডা। মুহূর্তের মধ্যে সীমান্তে জড়ো হয় প্রায় ৭৫-৮০ জন ভারতীয়। নেপাল পুলিশ সূত্রে খবর, তারা প্রথমে হাওয়ায় গুলি ছুঁড়ে বার্তা পাঠানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি আরও ঘোরাল হয়। বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়া হতে পারে এই আশঙ্কায় উপস্থিত জনতার উদ্দেশ্যে গুলি চালায় তারা। তাতেই জখম হয়ে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু'জন চিকিৎসাধীন।

আরও দেখুন--



#Nepal #Indo-Nepal #One Indian was killed and two others were injured in firing by Nepal police #Bongaon News Portal #Bongaon News Channel #সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়, জখম আরও ২

Post a Comment

Previous Post Next Post