টানা লকডাউনে ব্যাপক ক্ষতির মুখে রেশম চাষ

টানা লকডাউনে ব্যাপক ক্ষতির মুখে রেশম চাষ

সার্বভৌম সমাচার, মালদা : টানা লকডাউনের ফলে ব্যাপক ক্ষতির মুখে মালদার রেশম চাষ। আগে ৪০ কেজি গুটি বিক্রি করে ১২ থেকে ১৫ হাজার টাকা। কিন্তু লকডাউনের ফলে দাম কমেছে রেশম গুটির। ৪০ কেজি গুটি বিক্রি হচ্ছে মাত্র ৪থেকে ৫ হাজার টাকায়। ফলে ব্যাপক ক্ষতির মুখে মালদার রেশম চাষীরা। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন কৃষি কর্মদক্ষ রফিকুল হোসেন।


একসময় কালিয়াচকের রেশমের চাহিদা ছিল দেশজুড়ে। সময়ের সাথে সাথে। সেই চাহিদার ঘাটতি দেখা দিয়েছে। তার ওপরে করোনা আবহে টানা লকডাউনের জেরে বিপর্যস্ত মালদার রেশম চাষিরা। এক বিঘা জমিতে রেশম চাষ করতে খরচ হয় ১৫ থেকে ১৬ হাজার টাকা সেই রেশম বিক্রি করে আয় হয় ২০ থেকে ২২ হাজার টাকা।


আরও পড়ুন--

একই সপ্তাহে দুবার বাঘের হানায় আতঙ্কিত গ্রামবাসীরা 


কিন্তু বর্তমান পরিস্থিতিতে রেশমের চাহিদা কমেছে।ফলে সম পরিমাণ রেশম গুটি বিক্রি হচ্ছে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকায়। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালদার রেশম চাষিরা। তার ওপর ফোঁরেদের দাপট বেড়েছে বলে চাষীদের অভিযোগ। 


চাষীদের দুরবস্থার কথা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি বলেন চাষিরা ঋণ নিয়ে রেশম চাষ করেছিলেন।এখন যা অবস্থা প্রশাসন ব্যবস্থা না নিলে আত্মহত্যা করতে হবে চাষীদের।



Post a Comment

Previous Post Next Post