"মারছেন মারুন, এমন ভাবে মারবেন যাতে ছ'মাস পরে সুদে-আসলে যখন ফেরত দেবো তা যেন সহ্য করতে পারেন"- জয়প্রকাশ

"মারছেন মারুন, এমন ভাবে মারবেন যাতে ছ'মাস পরে সুদে-আসলে যখন ফেরত দেবো তা যেন সহ্য করতে পারেন"-  জয়প্রকাশ

সার্বভৌম সমাচার, গাইঘাটা : ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ মনীষ শুক্লা। খুনের পরিপ্রেক্ষিতে বিধান সভার চিফ হুইপ তথা তৃণমূলে নেতা নির্মল ঘোষ সোমবার সকালে বলেন ক্রিমিনাল ক্রিমিনালকে খুন করেছে। এতে তৃণমূলের কোন যোগ নেই।

এই প্রসঙ্গে বিজেপি নেতা রিতেশ তেওয়ারি বলেন, উনি যখন জানেন কারা খুন করেছে। তাহলে উনি পুলিশের কাছে নাম বলে দিচ্ছেন না কেন। যদি নাম না বলেন তাহলে পুলিশের উচিত নির্মল ঘোষকে গ্রেফতার করা। সোমবার বিজেপির রাজ্য জুড়ে আমফান দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে BDO অফিস অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে উত্তর ২৪ পরগণার গাইঘাটা বি ডি ও অফিসের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপির রাজ্য সভাপতি সহ সভাপতি রিতেশ তেওয়ারি।



আরও পড়ুন--

অন্যদিকে সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁ বিডিও অফিসের অবস্থান বিক্ষোভে সামিল হোন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি তোলেন, সারা রাজ্যের আমফান দুর্নীতিতে তদন্ত হওয়া দরকার। তৃণমূল পরিচালিত অঞ্চলগুলিতে প্রচুর দুর্নীতি হয়েছে, সেগুলির তদন্ত করুক। পাশাপাশি তিনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত গুলিতেও দুর্নীতির তদন্ত করতে বলেন।

ব্যারাকপুর প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে আইন-শৃংখলার বলতে কিছুই নেই, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। এদিনের এই মঞ্চ থেকে তিনি তৃণমূলকে চাল চোর, ত্রান চোর বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল এখন আলুর চুরি টাকা দিয়ে নির্বাচনে লড়বেন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের কথা প্রবৃত্তি করে হুসিয়ারি দেয়ে তিনি বলেন, মারছেন মারুন এমন মারবেন যা ছ'মাস পরে সুদে-আসলে যখন ফেরত দেবো তা যেন সহ্য করতে পারেন।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post