সাধারণ মানুষের পরিসেবায় চালু হল বেসরকারি হাসপাতাল

অশোকনগরে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিসেবায় চালু হল বেসরকারি হাসপাতাল
সার্বভৌম সমাচারঃ স্বাস্থ্য এবং শিক্ষা কখনোই শুধুমাত্র পণ্য হতে পারে না। এই দুই ক্ষেত্রে রয়েছে অনেক বড় সামাজিক দায়িত্ব। এই ভাবনাকে সামনে রেখেই শুক্রবার পথ চলা শুরু করলো উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বিড়া-বালিশা এলাকায় নির্মিত বেসরকারি হাসপাতাল এম আর হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার।

অশোকনগরে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিসেবায় চালু হল বেসরকারি হাসপাতাল
কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে মোটা টাকা ব্যয় করতে হয় রোগীর পরিজনদের। সেই কারণে এই রাজ্যের অনেকেই বেছে নেন দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতাল। এই ট্র্যাডিশনকে ভাঙতে চায় নতুন এই হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের ডাইরেক্টর ডঃ জাহিদুল সরকার জানান, 'বেসরকারী হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে  চিকিৎসার খরচ নিয়ে যে উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগ থেকে তাঁদেরকে রেহাই দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। তাই আমাদের বক্তব্য, আর ভেলোর নয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই চিকিৎসা পরিষেবা দিতে শুরু হয়েছে এই হাসপাতাল।' তিনি আরো বলেন, '১২০ শয্যার এই হাসপাতালের ১০টি বেড থাকবে দরিদ্র মানুষদের জন্য, যারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসার পরিষেবা পাবেন।

অশোকনগরে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিসেবায় চালু হল বেসরকারি হাসপাতাল
এছাড়াও সপ্তাহে একদিন করে সম্পূর্ণ বিনামূল্যে আউটডোরে চিকিৎসকদের দেখাতে পারবেন সাধারণ মানুষ। চিকিৎসা সংক্রান্ত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য বেসরকারি হাসপাতালের থেকে ৫০ শতাংশ কমে সেই পরিষেবা এখানে মিলবে।' ৩৯ জন চিকিৎসক এবং ২৪০ জন নার্স নিয়ে শুক্রবার থেকে পথচলা শুরু করলো এই হাসপাতাল। আগামী এক মাসের মধ্যে চিকিৎসকের সংখ্যা ১০০ জনের বেশি করা হবে বলে জানালেন হাসপাতালের প্রধান কর্তা। উদ্বোধনের দিন পাঁচ শতাধিক মানুষকে আউটডোরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post