তৃতীয় সন্তান হলে বন্ধ সরকারি সুবিধা, 'দু-সন্তান' নীতির সিদ্ধান্ত যোগী রাজ্যে

 


রিয়া গিরি : পরিবারে দুটি সন্তানের বেশি সন্তান নিতে গেলে, সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে পরিবারকে। ঠিক এমন সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশ সরকার। তৃতীয় সন্তান হলেই বন্ধ হয়ে যাবে সরকারি চাকরি সহ সরকারি  যে কোনো সুযোগ-সুবিধা ঘোষণা হল যোগী সরকারের। পরিবারের দুটি সন্তানের অধিক সন্তান জন্মালে পরিবারের কেউ তার জন্য কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না এবং অংশ নিতে পারবেন না কোনো নির্বাচনেও।তাছাড়াও সরকারের কোনো প্রকল্প বা কোনো সুযোগ-সুবিধা থেকে কোনরূপ সাহায্য পাবেন না তারা, ঠিক এমনই করার সিদ্ধান্ত জারি করলেন যোগী সরকার।

জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এগিয়ে এলো যোগী রাজ্য। রেশন কার্ড থেকে শুরু করে সরকারি, চাকরি সহ কোনো সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে সন্তান সংখ্যা ধার্য করল যোগী সরকার। রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে পরিবারের সর্বোচ্চ জনসংখ্যা হবে চারজন। সম্ভবত আগস্ট মাসে এই আইন কার্যকর হয়ে যাবে বলে জানান উত্তরপ্রদেশ সরকার। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও একই ঘোষণা করেছিলেন,তবে সেই রাজ্যে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট আইন পাশ করা হয়নি।

চীন দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই আইন অনেক আগেই চালু করা হয়েছিল, আর সেই আইনে মত দিতে চলেছেন উত্তরপ্রদেশ সরকার। খসড়া বিল অনুযায়ী, সরকারি কর্মীরা 'দুই সন্তান' নীতি মানলে চাকরি জীবনে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধি ও ১২ মাসের মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন সবেতন ছুটি এবং জাতীয় পেনশন প্রকল্প নিয়োগকর্তার অনুদানের ৩ শতাংশ বৃদ্ধির মত সুবিধা পাবেন।

উত্তরপ্রদেশের বিরোধীদের একাংশ অভিযোগ, কোন পরিকল্পনা ছাড়াই এই আইন আনা হচ্ছে। তাতে সংকটের মুখে পড়বেন খেটে খাওয়া মানুষ। কিন্তু জনবিস্ফোরণ এর ফলে আগামী কয়েক বছরের পর তীব্র সঙ্কট দেখা যাবে বলে, এইরূপ আইন পাশ করাতে চান সরকার। গোটা দেশে পরবর্তীকালে এইরূপ আইন চালু হতে চলেছে কিনা, তা নিয়ে সকলের প্রশ্ন। যদিও এই আইন চালু হলে দেশের জনসংখ্যা একটি গণ্ডির মধ্যে নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে জানিয়েছেন একাংশ।

Post a Comment

Previous Post Next Post