প্রতারনার অভিযোগে মালদার গ্রেফতার যুবক


সমীর দাস : অনলাইনের ট্রান্জ্যাকশনের মাধ্যমে এক ব্যাক্তির টাকা প্রতারনার অভিযোগে মালদার এক যুবককে গ্রেফতার করলো পাঞ্জাব পুলিশ। ধৃত যুবক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারনা করেছে বলে অভিযোগ। রবিবার ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবি নিয়ে যায় পাঞ্জাব পুলিশ।

জানা গিয়েছে ধৃতের নাম শুভঙ্কর ধর(২৩)। বাড়ি মালদার বামনগোলা থানার পাকুয়াহাটের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খুটাদহ এলাকায়। চলতি বছরের একুশে মে‌ পাঞ্জাবের পাঠানকোট এর একটি মামলা রুজু হয়।

ওই এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন তার এটিএম এর পিন কোড ফোন মারফত জেনে অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে মালদার এক যুবকের নাম। সেই সূত্র ধরে মালদা বামন গোলা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। গ্রেফতার করা হয় ওই যুবককে।

রবিবার মালদা জেলা আদালতে পেশ করে পাঞ্জাব পুলিশ। ৭ দিনে ট্রানজিট রিমান্ডে তাকে পাঞ্জাব নিয়ে যাওয়া হয়েছে। যদিও অভিযুক্ত যুবকের মা জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার ছেলের একাউন্টে টাকা ঢুকে ছিল সেই সত্যতা স্বীকার করে নিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post