সোমনাথ দাস : পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচিতে বনগাঁয় প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ করল তৃণমূল কর্মী সমর্থকরা।
রবিবার দুপুরে বনগাঁ শহরের রামনগর রোড সংলগ্ন এলাকায় বিক্ষোভ করে শহর তৃণমূলের সদস্যরা। যশোর রোডের উপরে প্রধানমন্ত্রী মোদির কুশপুতুল দাহ করা হয়।
শহর তৃণমূল সভাপতি শংকর আঢ্য বলেন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি
হয়েছে আজ তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
