ঈশিতা সাহা : হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরই ঢাকে পড়বে কাঠি। ইতিমধ্যে উৎসব নিয়ে তড়িঘড়ি দেখা যায় পুজো কমিটিগুলিতে। সাথে চিন্তা রয়েছে করোণা তৃতীয় ঢেউয়ের। পূজার সময় আছরে পড়তে পারে তৃতীয় ঢেউ ফলে সংক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু তবুও পুজো হবে ছোট করে।
রথের আগেই খুঁটি পুজো সারলো কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তা ও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গতবছরও করোনা পরিস্থিতির মধ্যেই পুজো হয়েছিল এবারও ছোট করে হলেও হবে। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও।
কিছুদিন আগেই ফোরামের তরফ থেকে পুজো মণ্ডপে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। জানানো হয়, প্রথম ডোজ পূর্ণ হলেই পূজামণ্ডপে প্রবেশ করা যাবে সঙ্গে মাক্স বাধ্যতামূলক। এরপর সরকারের দেওয়া নির্দেশের উপর গুরুত্ব দেওয়া হবে।
Tags:
জেলার খবর

