টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন দিনগুলি

টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক
রিয়া গিরি : জুলাই মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছি ব্যাংকিং সেক্টর গুলি। ইতিমধ্যে ৯ ই জুলাই থেকে শুরু হয়ে গেছে ছুটি, তা কিন্তু দু'একদিনের নয় টানা ১৪ দিনের। আর বি আই বা  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে মোট নয়টি ছুটি থাকবে রাজ্য ভিত্তিক ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানের জন্য।  বাকি পাঁচটি থাকবে সাপ্তাহিক ভাবে।

১০ ই জুলাই থেকে শুরু হয়ে যাওয়া এই দীর্ঘ ছুটি থাকছে রাজ্য ভিত্তিক। একই দিনে সব রাজ্যে ছুটি থাকছে না।বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়ে ছুটি হওয়ায় ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা খুব কমই থাকছে।

মূলত সমস্ত রাজ্যের বখরি ঈদ বা ঈদ উল আজাহা তে একই দিনেই ছুটি থাকবে। ব্যতিক্রম হিসেবে ২১ শে জুলাই ও ছুটি রয়েছে। RBI বিধানগুলি সরকারি-বেসরকারি, বিদেশী, ব্যাংক এর পাশাপাশি আঞ্চলিক ব্যাংক এর ক্ষেত্রেও প্রযোজ্য।

টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক
ব্যাংক কর্মীরা এই মাসে উৎসবের জন্য নয়টি ছুটি পাবেন।এগুলো ছাড়াও আরও ৬  টি ছুটি শনিবার ও রবিবার থাকতে চলেছে। এই ছুটি গুলি হল-

১) ১০ জুলাই দ্বিতীয় শনিবার(উইকেন্ড)

২) ১১ জুলাই রবিবার

৩) ১২ জুলাই সোমবার রথযাত্রা 

৪) ১৩ জুলাই মঙ্গলবার ভানু জয়ন্তী (গ্যাংটক)

৫) ১৪ জুলাই বুধবার দ্রুকপা সেচি (গ্যাংটক)

৬) ১৬ জুলাই বৃহস্পতিবার হরেলা পূজা (দেরাদুন)

৭) ১৭ জুলাই শনিবার ইউ তিরট দিবস (আগরতলা, শিলং)

৮) ১৮ জুলাই রবিবার (উইকেন্ড)

৯) ১৯ জুলাই সোমবার গুরু রিম্পাচে কার সেচু

১০) ২০ জুলাই মঙ্গলবার বাক্রিড(শ্রীনগর, জম্মু, তিরুবনন্তপুরম)

১১) ২১ জুলাই বুধবার ঈদ উল আজহা(ভুবেনেশ্বর, গ্যাংটক,কচি)

১২) ২৪ শে জুলাই চতুর্থ শনিবার (উইকেন্ড)

১৩) ২৫ শে জুলাই রবিবার (উইকেন্ড)

১৪) ৩১ জুলাই শনিবার কের পূজা (আগরতলা)  

Post a Comment

Previous Post Next Post