গৌতম মণ্ডল : রবিবার বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকারী বৈঠকে অনুপস্থিত বনগাঁর বিজেপির তিন বিধায়ক। এদিন বনগাঁ শহরে জেলা পার্টি অফিসের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যে নেতৃত্তের। কিন্তু ওই বৈঠকে বিধায়কদের অনুপস্থিত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
সাম্প্রতিক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বৈঠকেও অনুপস্থিত ছিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। রবিবারের কার্যকারী বৈঠকেও অনুপস্থিত ছিল এই তিন বিধায়ক।
রবিবারের কার্যকারী
বৈঠকে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস অবজারভার নবদ্বীপ জোন, প্রসেনজিৎ ভৌমিক বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির অবজারভার। এ বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।
যদিও তৃণমূল নেতা তথা বনগাঁ পৌরসভার বর্তমান প্রশাসক গোপাল শেঠ বলেন, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
