এটিএসের জালে ধরা পড়ল দুই আলকায়দা জঙ্গি


অম্লিতা দাস : উত্তরপ্রদেশে গ্রেফতার হল দুই আলকায়দা জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার লখনউয়ের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে। কাকরির একটি বাড়িতে লুকিয়ে ছিল তারা। গোপন মাধ্যমে খবর পেয়ে আজই উত্তরপ্রদেশ এটিএস ( অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) পৌঁছায় ঘটনাস্থলে

পুলিশ জানায়, এক সপ্তাহ ধরে খোঁজ চলছিল ওই দুই জঙ্গির। আজ ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। তাদের লুকিয়ে থাকা আস্তানা থেকেই উদ্ধার করা হয়েছে একাধিক বোমা। উদ্ধার হয়েছে দুটি প্রেসার কুকার বোমা, একটি ডেটোনেটর, , কিলোর বিস্ফোরক। পুলিশ তাদের আস্তানা খতিয়ে অনুমান করছেন, বড়সড় হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই দুই জঙ্গি। ইতিমধ্যে আশেপাশের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় আর জঙ্গি আছে কিনা তারও খোঁজ করছেন গোয়েন্দারা। তদন্ত সূত্রে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ওই দুই জঙ্গির পরিকল্পনার নিশানায় ছিল এক বিজেপি সাংসদ লখনউয়ের কিছু বিজেপি নেতা। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর দল

আইজি জি কে গোস্বামীর নেতৃত্ব এটিএস সূত্রে খবর, কাকরির ওই বাড়িটি ছিল শাহিদ নামক এক ব্যক্তির। ওই বাড়িতে পনেরো বছর ধরে ওয়াসিম নামক আরেক ব্যক্তিও ভাড়া থাকতেন। বাড়িতে একটি গ্যারেজ আছে

Post a Comment

Previous Post Next Post