রেস্তোরার নাম শুনলেই অবাক হবেন! মেনু কার্ড নিয়ে হাজির স্বয়ং সৃজিত

 


ঈশিতা সাহা : সিনেমাপ্রেমীদের কাছে 'হইচই' হল একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম তাতে, হটাৎ রেস্তোরাঁ, মেনু এসব কেনো? আর রেস্তোরার নাম টাই বা কী! আসলে নতুন সিরিজে এভাবেই চরিত্রের নাম মেনু দিয়ে ঘোষণা করলেন বলিউড পরিচালক সৃজিত মুখার্জি সিরিজটির নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' মেনুতে রয়েছে 'আতর বিরিয়ানি', 'মুষ্কানি মিঠাই', 'নিরুপম নাল্লী নিহারী','সিকদার শিককাবাব' ১০ জুলাই 'হইচই' প্লাটফর্মে মেনুটি প্রকাশ করেন পরিচালক

বাংলাদেশের লেখক মোহম্মদ নাজিম উদ্দিনের কাহিনী অবলম্বনে তৈরি হইচই প্লাটফর্মে সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' সম্ভবত, পরিচালক বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী দের নিয়ে সিনেমাটি করতে চেয়েছিলেন কিন্তু করোনার জন্য বাইরের দেশে সিনেমা করা সম্ভব হয়ে ওঠেনি সেজন্য পরিচালক নিজের শহরেই কাজ করবেন বলে ঠিক করেন

সিরিজের মুখ্য চরিত্রগুলি হল অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বোস। বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন- কেউ দেখা যাবে সিরিজে। দর্শকেরা উৎসাহের সাথে মুখ তুলে রয়েছেন সিরিজটির দিকে। যানা যায় চরিত্রগুলির নাম থেকেই মেনু গুলি ঠিক করা হয়েছে। সিরিজটির  নাম যেমন চমকপ্রদক তেমন কাস্টিং নিয়েও সমালোচনা শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই  হইচৈতে স্ট্রিমিং শুরু হবে ওয়েব সিরিজটির

Post a Comment

Previous Post Next Post