গাইঘাটায় ৬, বাগদার হেলেঞ্চায় ১; মোট ৭ পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল করোনা হদিস

গাইঘাটায় ৬, বাগদার হেলেঞ্চায়  ১; মোট ৭ পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল করোনা হদিস

সার্বভৌম সমাচার, গাইঘাটা : উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ৬ পরিযায়ী শ্রমিকের দেহে করোনার হদিস মিলল। সোমবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।  এরপর নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে তাদের করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে।

প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের ১৭ ও ১৮ তারিখে ঠাকুরনগর, সুটিয়া, রামচন্দ্রপুর, পানশিলা, বৈকারা ও চৌগাছা এলাকার ৬ পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে বাড়িতে ফেরেন। এতদিন তারা নিজেদের বাড়িতে ১৪ দিনের জন্য হোম করাইন্টাইনে ছিলেন।

সোমবার তাদের সোয়াইপ টেষ্টের রিপোর্ট আসলে দেখা যায় তাদের শরীরে কোভিন ১৯ এর অস্তিত্ব রয়েছে। যদিও তাদের শিরিরে তেমন কোন সিমটম ছিলনা। আক্রান্তদের করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে।


গাইঘাটায় ৬, বাগদার হেলেঞ্চায়  ১; মোট ৭ পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল করোনা হদিস

এছাড়াও তাদের পরিবারের সদস্যদের হোম করেন টাইম থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত ওই এলাকায় জীবাণুমুক্ত কাজ শুরু হবে বলে জানান জনস্বাস্থ্যের কর্মধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ।


পাশাপাশি বনগাঁ মহকুমার হেলেঞ্চা কলোনি এলাকায় এক পরিযায়ী শ্রমিকের শিরিরে করোনার হদিস মিলেছে। তিনিও ১৭ তারিখ মহারাষ্ট্র থেকে বাড়িতে ফিরেছেন বলে জানাগেছে। তাকেও করোনা হাসপাতালে পাঠানো তোড়জোড় শুরু করেছে বাগদা প্রশাসন।



#মিলল করোনা হদিস #পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল করোনা হদিস #করোনা হদিস #migrant workers #Found Corona #migrant workers Found Corona #Gaighata #Bongaon #Bagdah #Top 10

Post a Comment

Previous Post Next Post