ভারত-চীন সীমান্ত লাদাখে বাড়ছে উত্তেজনা, জরুরি বৈঠক মোদির

ভারত-চীন সীমান্ত লাদাখে বাড়ছে উত্তেজনা, জরুরি বৈঠক মোদির

সার্বভৌম সমাচার : একের পর এক বেড়েই চলেছে চীনা সেনার সংখ্যা। ইতিমধ্যে লাদাখ সেক্টরের বিতর্কিত সীমান্তের কাছে চীন প্রায় ৫০০০ সেনা মোতায়েন করেছে। যার কঠোর জবাব দিতে তৈরি ভারতও। বর্তমানে থমথমে রয়েছে লাদাখ। আর এসবের কারনে চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছে ভারত। ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত-চীন সীমান্ত।এনিয়ে মঙ্গলবার দু'দফা জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে লাদাখে সেনাবাহিনীর কৌশল ঠিক করতে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল,  তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর আলাদা করে কূটনৈতিক অবস্থান ঠিক করতে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেছেন।


আরও পড়ুন--

এদিকে, লাদাখ সীমান্ত এলাকা থেকে মঙ্গলবারই বেশ কিছু স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, তিব্বতের নারি গানসা বিমানঘাঁটিতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান অবতরণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ চালচ্ছে চীন। একটি ছবিতে দেখা গিয়েছে বিমানঘাঁটিতে চারটি যুদ্ধবিমান সারি দিয়ে দাঁড়িয়ে আছে।বিশেষজ্ঞদের ধারণা, ওই গুলি চীনা বাহিনীর জে-১১ এবং জে-১৬ যুদ্ধবিমান হতে পারে বলে। ভারতের সুখোই-৩০ যুদ্ধবিমানের সমকক্ষ বলেও মনে করা হচ্ছে।

একাধিকবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়া নিয়ে ভারত-চীন সঙ্ঘাতে জড়িয়েছে। মে মাসের প্রথম দিকে নতুন করে দু'দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এমনকি চীনা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতীয় জওয়ানরা উত্তর-পূর্ব সীমান্তে নাকুলা সেক্টরে। তাতে আহতও হন বেশ কয়েকজন ।  পরে সাময়িকভাবে উত্তেজনা কমলেও, এখনও যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি এটা তারই ফলশ্রুতি হতে পারে।

আরও পড়ুন--

জানা গিয়েছে, গত কয়েক দিনে উপত্যকায় সেনা মোতায়েন করেছে দু'পক্ষই। চীনা সীমান্তে গালওয়ান নদীর তীর বরাবর তাঁবু ফেলেছিল চীন, প্রথমে দু-তিন হাজার সেনা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে।

আরও দেখুন--


#Indo-China in frontal war #ভারত-চীন সীমান্ত লাদাখে বাড়ছে উত্তেজনা, জরুরি বৈঠক মোদির #Ladakh border #Modi's emergency meeting

Post a Comment

Previous Post Next Post