সার্বভৌম সমাচার : করোনা আবহে চলছে লকডাউন। কেন্দ্রীয় সরকারের নির্দেশমত এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে লকডাউন উঠতে । আর তার আগেই শ্যুটিং শুরু করে দিলেন পরিচালক আর বালকি ও বলিউড সুপারস্টার অক্ষয় কুমার । তবে কঠিন নিয়মানুবর্তিতা ও সতর্কতা মেনেই অক্ষয়কে দেখা গেল শ্যুটিং করতে। কীভাবে অক্ষয় সতর্কতা অবলম্বন করে শ্যুটিং করছেন সে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে কীসের শ্যুটিং শুরু করলেন পরিচালক আর বালকি ও অক্ষয়। পরিচালক আর বালকি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, ''স্বাস্থ্য মন্ত্রকের একটি বিজ্ঞাপনের জন্যই এই শ্যুটিং হচ্ছে। তবে সমস্ত সতর্কতা মেনেই শ্যুট করা হচ্চে। লকডাউনে আমাদের কী মেনে চলা দরকার, কী সতর্কতা অবলম্বন করা উচিত, এই সব নিয়েই বিজ্ঞাপন। যেখানে অক্ষয়কে দেখা যাবে। আমরাও সেই সব সতর্কতা মেনে চলছি।''
পরিচালক বালকি বলেন, ''প্রযোজক অনিল নাইডু আমাদের দেখিয়ে দিয়েছেন, আমরা কীভাবে অল্প লোকবল নিয়ে ও সতর্কতা মেনে শ্যুটিং করতে পারি। আর অবশ্যেই সেটা পুলিসের অনুমতি নিয়ে।''
এদিন বালকি আরও জানান, ''শ্যুটিংয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। শ্যুটিংয়ে ঢোকার সময়ও স্যানিটাইজড গেট বসানো হয়েছে, সেটা পার করে তবেই শ্যুটিং সেটে ঢোকা হচ্ছে। সকলেই মাস্ক পরে রয়েছেন। খুব কম সংখ্যক লোকবল নিয়েই কাজ হচ্ছে।''

Want to know how film and TV shootings will look from now on?— Filmfare (@filmfare) May 25, 2020
Take a look at these photos and video of @akshaykumar and #RBalki shooting for a special project amidst lockdown. https://t.co/Yma4hbGYq2
তবে শ্যুটিং সেটের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে PPE কিট পরে এক স্বাস্থ্যকর্মীকেও উপস্থিত থাকতে।