সম্মুখ সমরে ভারত-চিন, যুদ্ধপ্রস্তুতির নির্দেশ চিনের

সম্মুখ সমরে ভারত-চিন, যুদ্ধপ্রস্তুতির নির্দেশ চিনের

সার্বভৌম সমাচার ঃ মঙ্গলবার চিনের রাষ্ট্রপতি শি জিনপিং তার দেশের সেনাকে যুদ্ধপ্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন। লাদাখ ও উত্তর সিকিমের প্রকৃত সীমান্তরেখায় গত কয়েক দিন ধরেই ভারত ও চিনের সেনা মোতায়েন হয়েছে। আর তা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার আহ্বান জানিয়েছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। তবে তিনি কোনও বিশেষ দেশ বা প্রতিপক্ষের নাম করেননি। কিন্তু সীমান্তরেখায় ভারত ও চিনের উত্তেজনার মধ্যেই তিনি বেজিংয়ে চলতে থাকা সংসদীয় অধিবেশনের সময় ‘পিপলস লিবারেশন আর্মি' ও ‘পিপলস আর্মড পুলিশ ফোর্স'-এর প্রতিনিধিদের সঙ্গে এক পূর্ণাঙ্গ অধিবেশনে এই মন্তব্য করেছেন।


সে দেশের গণমাধ্যম ‘জিনহুয়া নিউজ এজেন্সি'-র সুত্রে জানা গিয়েছে, তিনি চিনা সেনাকে নির্দেশ দিয়েছেন, ‘যে কোনও পরিস্থিতিকে সঠিক ভাবে মোকাবিলা করতে। তবে বিশেষ কোনও ইস্যুর কথা উল্লেখ করেননি তিনি।

ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতও তৎপর রয়েছে সীমান্তরেখা বরাবর। দাবি, “ভারত বরাবরই সীমান্তের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত”।


আরও পড়ুন—

তবে শুধু ভারত নয়। চিনের অন্য পড়শি দেশ আমেরিকার সঙ্গেও চলছে সম্পর্কের টানা পড়েন। করোনা সংক্রমণকে কেন্দ্র করে এমনিতেই বাদানুবাদ চলছে চিন ও আমেরিকার মধ্যে। আর তা নিয়ে চিনের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন সেনার উত্তেজনাও তৈরি হয়েছে। বিতর্কিত দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবাহিনীকে বারংবার টহল দিতে দেখা গিয়েছে।


উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে, ভারতীয় ও চিনা সেনা সংঘর্ষের থেকেই লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। তখন উভয়পক্ষের সেনারাই জখম হয়েছিলেন।

আরও দেখুন—

Post a Comment

Previous Post Next Post