
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ বিশ্বব্যাপী এই মহামারীর সময়ে যারা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন সেই স্বাস্থ্য কর্মী ,ডাক্তার , সাংবাদিক ও সাফাই কর্মীরা। এবারে তাদের সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করলেন বনগাঁ শক্তিগড় বারোয়ারীতলা পৌষকালী মন্দির কমিটি । এদিনের সম্বর্ধনা মঞ্চ থেকে ডাক্তার, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীরা করোনা যুদ্ধে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশা পাশি করোনা যুদ্ধে যে সব সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়েও এলাকাবাসীদের সচেতন করেন। ওই মঞ্চ থেকেই ১৪ প্রকারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও মাস্ক সাবান স্যানিটাইজার এলাকাবাসীর মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয় । সরকারি বিধি মেনে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে এলাকাবাসীর পাশে দাঁড়ালেন ওই মন্দির কমিটি । সাংবাদিক, ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা জানান , মন্দির কমিটির এই উদ্যোগ এই অতিমারির বিরুদ্ধে লড়াইতে তাদের অনুপ্রেরণা জোগাবে। মন্দির কমিটির পক্ষে স্বপ্না সাহা মন্ডল বলেন , "লকডাউনের সময় প্রচুর মানুষ তাদের জীবিকা হারিয়েছে । এই দুর্দিনে কিছু টা হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি । আর যে সমস্ত মানুষ নিজেদের পরিবার কথা না ভেবে জীবন বিপন্ন করে এই বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়িছেন তাদের কে সম্বর্ধনা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি ।"
আরও দেখুন--
Tags:
জেলার খবর