আমেরিকার ‘হিরো’ রাহুল

আমেরিকার ‘হিরো’ রাহুল

সার্বভৌম সমাচার : আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রাহুল দুবে সোশাল মিডিয়ায় এখন হিরো।  বুধবার রাতে ঝড়ের মতো একদল মানুষ ছুটে আসছিল তার বাড়ির দিকে। বাসিরভাগ মানুষ আহত আথবা  ক্লান্ত। তাই কিছু না ভেবেই রাহুল বাড়ির দরজা খুলে দেন। জনা ষাট বিক্ষোভকারী তাঁর বাড়িতে ছিলেন । মুগ্ধ তাঁরা রাহুলের আতিথেয়তায়। আপ্লুত সোশাল মিডিয়া। রাহুল গান্ধী থেকে শুরু করে আমজনতার তাঁর প্রশংসায় পাঞ্ছমুখ। পরদিন সকালে দরজায় কৃতজ্ঞতা জানিয়ে যায় আমেরিকার বিক্ষোভকারীরা।

আট দিন কেটে গেলেও বিক্ষোভ থামেনি আমেরিকায়। বিক্ষোভকারীরা পুলিশের বর্বতার সামনে প্ল্যাকার্ড হাতে  দাঁড়িয়ে। তাতে লেখা, ‘আমরা দম নিতে পারছি না,’কৃষ্ণাঙ্গদের জীবনের দাম আছে। সংবাদ সংস্থাকে রাহুল দুবে বলেন, “দিনের পর দিন দেখছি রাস্তায় নেমে আন্দোলন করছেন ওঁরা। বর্ণবৈষম্যের হিংসা রুখতে প্রতিবাদ জানাচ্ছে তাঁরা। আমি তাঁদের এই আন্দোলন সাপোর্ট করি। তাই তাদের বাড়িতে আশ্রয় দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। ”

আরও পড়ুন--

তিনি জানান, তাঁর বাড়িতে কম পক্ষে ৭৫ জন রয়েছেন। ছোট বাড়ি তাঁর। সবাইকে সমান আরাম দিকে পারেননি। তবে আতিথেয়তায় বিন্দুমাত্র কার্পণ্য রাখেননি। সোফাতে, মাটিতে এমনকি বাথটবে শুয়েও রাত কাটিয়েছে ওঁরা। রাহুলের বাড়িতে মা, স্ত্রী ও মেয়ে রয়েছেন । প্রায় ১৭ বছর তাঁর ওয়াশিংটনে বাস। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। ঝড়ের মতো একদল মানুষ ছুটে আসছিল। সবাই মোটের উপর আহত, ক্লান্ত ছিল। তাই কিছু না ভেবেই তিনি বাড়ির দরজা খুলে দেন।

আরও দেখুন--


#Americas Hero Rahul

Post a Comment

Previous Post Next Post