মৃত্যু হয়েছে দাউদ ইব্রাহিমের! নতুন জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়

মৃত্যু হয়েছে দাউদ ইব্রাহিমের! নতুন জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়

সার্বভৌম সমাচার : গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩-এর মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের। করাচির সেনা হাসপাতালে চিকিৎসাধীনা আছে বলেও শোনা যায়।

একই সঙ্গে তার ব্যক্তিগত দেহরক্ষী ও কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছেন বলে শোনা গিয়েছে। কিন্তু আজ খবর ছড়িয়েছে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর নিয়ে। শনিবার আরও এক ধাপ এগিয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়া!

আরও পড়ুন--

বিগত বেশ কয়েক বছর ধরেই বারে বারে সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে দাউদের অসুস্থতার খবর নিয়ে।  গত ২০১৭ সালের এপ্রিল মাস নাগাদ খবর ছড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন দাউদ!

কিন্তু সে সময় দাউদ ঘনিষ্ট ছোটা শাকিল দাবি করেছিলেন, দাউদ সুস্থ রয়েছে! ওই খবর ভিত্তিহীন। এ বারেও তার ভাই আনিস ইব্রাহিম দাউদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। একটি সংবাদ সংস্থাকে আনিস ইব্রাহিম জানিয়েছেন, ৬৪ বছরের দাউদ বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

আরও পড়ুন--

এর আগে দেশি-বিদেশি নানা গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যম করাচির সেনা ব্যারাকের অভিজাত এলাকায় দাউদের গতিবিধি ও উপস্থিতির নানা ছবি তুলে ধরেছে। যদিও তার পরেও সে দেশে দাউদের অস্তিত্ব স্বীকার করেনি পাকিস্তান ।

এমনকি দুবাইয়েও ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা দাউদের গতিবিধির প্রমাণ পেয়েছেন। কিন্তু তা পরেও মুম্বই বিস্ফোরণের মূল চক্রীর নাগাল পায়নি ভারত। তাই এবার দাউদের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নানা রকম প্রতিক্রিয়া মিলছে।

আরও দেখুন--



#Dawood Ibrahim #New rumors have spread on social media #Dawood Ibrahim has died!

Post a Comment

Previous Post Next Post