স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী

সার্বভৌম সমাচার, বসিরহাট : দীর্ঘদিন ধরে স্ত্রী মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলে এই সন্দেহে মাথায় গলায় এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ঘটনাটি ঘটেছে, উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানা এলাকায়। জানা গিয়েছে, এই নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল ও মারামারি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর বারোটা নাগাদ স্ত্রী চম্পা সরকার মোবাইল ফোনে কথা বলছিল সেই সময় স্বামী মধুসূদন সরকার দেখে ফেলায় স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। তা থেকে বচসা এবং তারপর মারধর শুরু হয় দুজনের মধ্যে। মধুসূদনের হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে চম্পার মাথায় গলায় এলোপাতাড়ি ভাবে কোপাতে শুরু করে।

আরও পড়ুন--

এরপর স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলে মধুসূদনকে। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় চম্পাকে হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা। স্বামীকে আটকে রেখে বসিরহাট থানায় খবর দিলে মধুসূদন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। মোবাইল ফোনে কথা বলায় সন্দেহের বসেই কি খুনের চেষ্টা; না অন্য কোনো কারণ আছে; সেটা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।


আরও দেখুন--



#Attempted murder #hacking wife #arrested husband #Basirhat #Corona #Lockdown #Bongaon News Channel #Sarbabhauma Samachar

Post a Comment

Previous Post Next Post