সার্বভৌম সমাচার, কলকাতা : করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই মনে করছে এবার করোনাকে সঙ্গে নিয়েই স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তবে সাধারণ মানুষের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার করোনা সতর্কতায় ফের কড়া নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিসের কর্মী ও আধিকারিকদের বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। এর সংঘে সরকার স্পষ্টভাবে আরও জানিয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে মাস্ক না পরে আসেন বা করোনা সতর্কতায় নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপগুলো না মানেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
আরও পড়ুন--
পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র যে কর্মীদের মধ্যে কোনও সংক্রমণের লক্ষণ নেই এবং পুরোপুরি সুস্থ রয়েছেন শুধুমাত্র তাঁদেরই কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি রোটেশনের ভিত্তিতেই তাঁরা কর্মক্ষেত্রে আসবেন। নয়া, নির্দেশিকায় আরও জানানো হয়েছে, "অফিস চত্বরে থাকাকালীন, সবসময়ই মাস্ক পরা আবশ্যিক এবং ঘন ঘন হাত ধুতে হবে ও নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও সুরক্ষার জন্য অন্যান্য ব্যবস্থাগুলিও মেনে চলতে হবে। যদি দেখা যায় কেউ মাস্ক পরেননি তবে তাঁর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে, " যদি কারও হালকা জ্বর, কাশি এবং সর্দি জাতীয় কোনও উপসর্গ থাকে, তাহলে অফিসে আসতে দেওয়া হবে না। এছাড়া কনটেইনমেন্ট জোনে বসবাসরত কোনও কর্মীও অফিসে আসতে পারবেন না। সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত তাঁর এলাকা সংক্রমণমুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত তিনি বাড়ি থেকেই কাজ করবেন এবং অফিসে উপস্থিত না হওয়া কর্মীদের ই-অফিসের মাধ্যমে বাড়ি থেকেই কাজ করা উচিত"।

এদিন সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, “নিয়মিত সরকারি দফতরগুলো স্যানিটাইজ করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সমস্ত সরকারি অফিসের লিফটে, একসঙ্গে তিন জনের বেশি ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না”।
আরও দেখুন--
#Mamata Banerjee #TMC #Bengal Govt. #Corona #Lockdown #Bongaon News Channel #Bongaon News Portal