বিরাট আর অনুষ্কার অজানা প্রেম কাহিনী

বিরাট আর অনুষ্কার অজানা প্রেম কাহিনী
সার্বভৌম সমাচার, মুম্বাই : ২০১৩ সালে একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে আলাপ হয় বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার। তারপর তাঁদের সম্পর্কের সূচনা। দু'বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷ সরাসরি ভাবে বিয়ের প্রস্তাব কেউই কাউকে দেননি৷ কিন্তু বিয়ের ব্যাপারে দু'জনেই স্থির ছিলেন। অনুষ্কার কথায়, সম্পর্ক যেভাবে এগোচ্ছিল তাতে বিয়ে করাই একমাত্র পথ ছিল।


তবে বিরাটের কথায়, ‘আমি যখন ওর সঙ্গে প্রথম দেখা করি তখন আমি খুব নার্ভাস ছিলাম৷ আমার মনে হয়েছিল, আমি খুব ফানি ছিলাম৷ আমি ঠিক কী করব বুঝতে পারছিলাম না৷ তাই আমি ওকে একটা মজার জিনিস বলেছিলাম। আর এমন কিছু একটা বলেছিলাম যা আমার বলা উচিত ছিল না৷ তবে ও খুব আত্মবিশ্বাসী ছিল৷ কারণ, তখন ও নিয়মিত সেটে যেত৷’

আরও পড়ুন--

অবশেষে ২০১৭-র ১১ ডিসেম্বর নিজের বিয়ের ঘোষণা করেছিলেন বিরুষ্কা৷ মহা ধুমধাম করে ইতালির টাস্কানি প্রদেশে তাঁদের বিয়ে হয়৷ দারুণ ভাবে গোপনীয়তার মধ্যে তাদের বিয়ে হয়। তখন অনুষ্কা জানিয়েছেন, ‘আমরা একদম ঘরোয়া বিয়ে করতে চেয়েছিলাম৷ ওখানে আমাদের মাত্র ৪২ জন আত্মীয় ও বন্ধুরা ছিলেন৷’

আরও দেখুন--



#Virat #Anushka #Love Stories #Anushka Sharma #Virat Koholi

Post a Comment

Previous Post Next Post