সার্বভৌম সমাচার, নয়া দিল্লি
: শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৬,৭৭০ জন এবং মৃত্যু হয়েছে ৬,৩৪৮ জনের। কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে না হতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। মাঝরাত নাগাদ আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকখানি বেড়ে পৌঁছায় ২,৩৫,৭৬৯ জনে। যেখানে ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,৩৪,৫৩১ জন।
তবে বিশ্ব তালিকায় মৃত্যুর হারে ভারত দ্বাদশতম স্থানে রয়েছে। মে মাসের প্রথম দিকে ভারতের মাত্র ৯টি রাজ্যে করোনা আক্রান্তের খোঁজ মিললেও এই মুহূর্তে দেশের কমপক্ষে ১৯টি রাজ্যে করোনায় আক্রান্তের খোঁজ মিলছে। তাও আবার প্রায় প্রত্যেক রাজ্যেই আক্রান্তের সংখ্যা রয়েছে হাজারের ঘরে।
আরও পড়ুন--
তবে স্বস্তির খবর এই যে, দেশে করোনা সংক্রমণের সাথে সাথে বাড়ছে পুনরুদ্ধারের হারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই মুহূর্তে দেশে মোট ১.১২ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে এখন ভারতে ১ লক্ষের বেশি মানুষ সক্রিয় করোনায় আক্রান্ত। আবার গত কয়েক দিন ধরেই প্রতিদিনের হিসাবে দেশে আক্রান্তের সংখ্যা গড়ে ৮,০০০ বা তারও বেশি করে বাড়ছে।
বিশ্বে করোনা বিধ্বস্ত দেশগুলির তালিকায় এবারে ইতালিকে টপকে ৬ নম্বরে উঠে এল ভারত। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৬৪১ জনের। মাত্র এক সপ্তাহ আগেই চিনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এখন ৬ নম্বরে পৌঁছে গেল ভারত।
আরও দেখুন--
#Corona #India ranks 6th in the world in terms of corona infestation #India ranks #Corona update
