এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত

এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত

সার্বভৌম সমাচার : আয়োজক দেশ হিসেবে ভারতের নাম প্রস্তাব করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু করোনার জন্য পাকাপাকি ভাবে সরকারি সিলমোহর পড়তে লাগল দীর্ঘ সময়। যদি আয়োজক দেশ হিসেবে ভারতের সঙ্গে লড়াইয়ে ছিল উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষনা করা হয়নি খেলার দিন এবং স্থানের নাম ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই প্রস্তাবে সরকারি সিলমোহর দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)।  অর্থাৎ ভারতে বসতে চলেছে ২০২২ সালের মহিলা এশিয়া কাপের আসর। ইতিমধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে AIFF-কে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন--

উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার মহিলাদের এশিয়া কাপের আসর বসছে ভারতে। প্রথমবার ১৯৮০ সালে কেরলের কোঝিকোড়ে মহিলাদের এশিয়া কাপ হয়েছিল। ভারতীয় মহিলা দল এই টুর্নামেন্টে মাত্র দু’বার রার্নাস হয়েছে। তবে ভারতীয় মহিলা দল ২০০৩ সালে শেষ এশিয়া কাপ খেলেছিল। এবারে আয়োজক দেশ হওয়ার সুবাদে ভারতকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কোন যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না।

এই প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশ গ্রহন করবে। তিনটি করে দেশকে নিয়ে চারটি গ্রুপে ভাগ করে খেলা হবে। সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে মহিলা এশিয়া কাপ শুরু হবে, আর চলবে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। সব ঠিক থাকলে, মহিলা এশিয়া কাপের ম্যাচগুলো হবে আমেদাবাদ এবং নবি মুম্বইতে।

আরও দেখুন--



#Asia Cup football tournament #Indian Female football Team

Post a Comment

Previous Post Next Post