সার্বভৌম
সমাচার : ৮ জুন থেকে বিক্রি হতে চলেছে নোকিয়া ৪৩ ইঞ্চি স্মার্ট
টিভি। এই স্মার্ট টিভি গ্রাহকরা কেবলমাত্র ফ্লিপকার্ট থেকেই কিনতে পারবেন। এদিন লঞ্চ
অফারে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ কার্ড গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ছাড়। অ্যাক্সিস
ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থেকছে ৫ শতাংশ ছাড় থাকছে।
এছাড়াও ১,৫০০ টাকা ছাড় পাবেন
সিটি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা । সাথে থাকছে ১,৬৬৭ টাকা থেকে নো-কস্ট
ইএমআই। নোকিয়া স্মার্ট টিভি ৪৩ ইঞ্চি লঞ্চ অফার ৩১,৯৯৯ টাকা।
আসুন একনজরে দেখে নেওয়া যাক সামস্থ দুর্দান্ত সব ফিচার-
নোকিয়ার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিতে আলট্রা এইচডি ডিসপ্লে
থাকছে জেবিএল স্পিকার ও ডলবি ভিশন সাপোর্ট। ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর সঙ্গেই থাকছে ৬০
হার্জ রিফ্রেশ রেট। পাঁচটি ভিডিও মোডের সঙ্গে
থাকছে ভিভিড, স্ট্যান্ডার্ড, স্পোর্টস, ইউজার ও গেম ।
আরও পড়ুন--
এই টিভিতে কর্টেক্স সিএ৫৩ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করেছে
নোকিয়া। সঙ্গে থাকবে মালি ৪৫০ জিপিইউ। রয়েছে ২.২৫ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ এরিয়া। এই টিভিতে ২৪ ওয়াট জেবিএল
স্পিকার থাকছে।
৪৩ ইঞ্চি নোকিয়া স্মার্ট টিভিতে অ্যানড্রয়েড ৯ টিভি অপারেটিং
সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রায় সব ধরনের ওটিটি অ্যাপ প্রি-লোডেড থাকবে। কানেক্টিভিটির
জন্য থাকছে ২টি ইউএসবি, ৩টি এইচডিএমআই, ১টি ডিজিটাল অডিও আউটপুট, ১টি আরএফ ইনপুট ও ১ টি অ্যানালগ অডিও ইনপুট। এই টিভিতে
বিল্ট ইন ওয়াই ফাই, গুগল অ্যাসিস্ট্যান্ট ও ক্রোমকাস্ট পাওয়া যাবে। এছাড়াও থাকছে ব্লুটুথ
৫.০। টিভি থেকে ৮ মিটার দূরত্বে এই টিভির রিমোট কাজ করবে। রিমোটে ব্যবহার করা হয়েছে
দুটি ট্রিপল এ ব্যাটারি। নোকিয়ার ৪৩ ইঞ্চি স্মার্ট আলট্রা এইচডি ডিসপ্লের ওজন ৯.৩ কিলোগ্রাম।
আরও দেখুন--
#Nokia #43-inch smart TV #Nokia smart TV Having all the great features
