সার্বভৌম সমাচার : আমেরিকায় করোনায় প্রায় সাড়ে ১৯ লাখ মানুষ
আক্রান্ত। মৃত প্রায় ১ লাখ ১১ হাজার জন। এই সময় করোনার প্রতিষেধক তৈরিতে নিযুক্ত প্রায় ৭ থেকে ৮ টি মার্কিনি সংস্থা ? এদের মধ্যে ৫ টি সংস্থাকে আলাদা করে বেছে নিয়েছে আমেরিকা প্রশাসন। ট্রাম্পের দাবি, যারা কাজ করছে, তারা এক্কেবারে আলাদারকমভাবে টিকা আবিষ্কারের পথে কাজ শুরু করেছে। আশার আলো.. আশার আলো.. এই সপ্তাহের শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা প্রতিষেধক টিকার ৪ টি ট্রায়াল হবে। একথা জানিয়েছেন হোয়াইট হাউসের পরামর্শদাতা অ্যান্টনি ফাউজি। তাঁর আশা ২০২১ সালের শুরুর আগেই একাধিক করোনা ভাইরাসের প্রতিষেধক বাজারে মিলতে শুরু করবে।
আরও পড়ুন--
মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দাবি করছে ২ মিলিয়ন করোনার প্রতিষেধক প্রস্তুত তাঁদের কাছে । এক্সপেরিমেন্টে যদি এগুলি যদি সঠিক সাড়া দিয়ে থাকে, তাহলে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় মাঠে নামবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা করোনার প্রতিষেধক নিয়ে বৈঠক
করেছি। আমরা
আসা করছি খুব তাড়াতাড়ি ইতিবাচক কোনও সারপ্রাইজ পাব। আমরা প্রতিষেধক নিয়ে প্রবল অগ্রগতির দিকে এগচ্ছি।' ট্রাম্পের আসা
যদি সেই টিকা নিরাপদ হিসাবে বিবেচিত হয়, তাহলে এই টিকা পরিবহনের বিষয়ে ভাবা হবে। বিশ্ব জুড়ে আশা জাগাচ্ছে এই ২ মিলিয়ন প্রতিষেধক।
আরও দেখুন--
আরও দেখুন--
#corona vaccine prepares #Trump #Corona
