
সার্বভৌম সমাচার, নয়াদিল্লি : আজ নিয়ে একটানা নবম দিন; যখন একদিনে নয় হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেনের পরে সংক্রমণের বিচারে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সারা বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত।
এদিকে সরকারি তথ্যে জানা যাচ্ছে যে, ইতিমধ্যে ভারতে ৫ মিলিয়নেরও বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবী, শুধুমাত্র গত মঙ্গলবারই ১,৫১,৮০৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
ভারতে এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮,১০২ জন রোগী। তারমধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা বেশি। ওই রাজ্যই এখনও দেশের মধ্যে কোভিড১৯-এ বৃহত্তম। সেখানে এখনও পর্যন্ত ৩,৪৮৩ জন রোগীর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।
আরও পড়ুন--
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েকদিনে করোনায় সংক্রমণ হয়েছে গড়ে নয়-দশ হাজার করে। সবচেয়ে বেশী সংক্রমণ হয়েছে মুম্বই ও দিল্লিতে। তবে আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, ‘গোষ্ঠী সংক্রমণ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু হু এখনও সেটা নিশ্চিত করেনি। আমাদের দেশে জনপথ পিছু সংক্রমণ ১%-এর নীচে। শহরাঞ্চলে আর কন্টেইনমেন্ট এলাকায় আর একটু বেশি। কিন্তু আমরা গোষ্ঠী সংক্রমণের মধ্যে নেই’।
তবে করোনা ভাইরাস ভারতে দিনে দিনে নিজের বিস্তার করায় ইতিমধ্যে প্রায় ২,৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। সারা ভারতে ৮,০০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হলেন ৯,৯৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।
আরও দেখুন--তবে করোনা ভাইরাস ভারতে দিনে দিনে নিজের বিস্তার করায় ইতিমধ্যে প্রায় ২,৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। সারা ভারতে ৮,০০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হলেন ৯,৯৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।
#ICMR #CORONA #Lockdown #Bongaon News Channel #Delhi #Mumbai