রাতারাতি হ্রদের রঙ পরিবর্তনে তাজ্জ্যব বনে গেছেন স্থানীয়রা

রাতারাতি হৃদের রঙ পরিবর্তনে তাজ্জ্যব বনে গেছেন স্থানীয়রা


সার্বভৌম সমাচার, আওরঙ্গাবাদ : একেবারে রাতারাতি লোনার হ্রদের রঙ বদলে গোলাপি রঙের হয়ে যাওয়ায় তাজ্জ্যব বনে গেছেন সেখানকার স্থানীয়রা।

উল্লেখ্য, মুম্বই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বুলধানা জেলায় লোনার হ্রদ। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন সময় বিশ্বের নানা বিজ্ঞানীরা এখানে আসেন।

কথিত আছে, প্রায় ৫০,০০০ বছর আগে একটি বিরাট উল্কাপিণ্ড পৃথিবীকে ধাক্কা মেরেছিল, আর সেই সময় থেকেই মহারাষ্ট্রে সৃষ্টি হয়েছিল এই লোনার হ্রদ।


১.২ কিলোমিটার ব্যাসের ওই হৃদের জল কেনই বা হঠাৎ করে রং গোলাপি হয়ে গেল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শুধু স্থানীয় মানুষজনই নয়, প্রকৃতিপ্রেমী থেকে বিজ্ঞানীরা সকলকেই ব্যস্ত ওই বিশ্লেষণ নিয়ে।

আরও পড়ুন--


যদিও বিশেষজ্ঞদের মতে, ওই হ্রদের রং পরিবর্তনের ঘটনা এই প্রথম নয়, এমনটা এর আগেও হয়েছে, তবে এবারে গোলাপি রঙটি আরও গাঢ় হয়ে ফুটে উঠেছে।

সংবাদসংস্থা পিটিআইকে লোনার হ্রদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্য গজনান খারাত জানিয়েছেন যে, ‘জলের মধ্যে অনেক শ্যাওলা রয়েছে।

হ্রদটির লবনাক্ততা এবং এই শ্যাওলাগুলির প্রতিক্রিয়াতেও জলের রঙের এই পরিবর্তন হতে পারে।"

তবে আওরঙ্গাবাদের ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান ডঃ মদন সূর্যবংশী বলেছেন, "এটা একটা প্রাকৃতিক ঘটনা, অনেক সময়েই অনেক ছত্রাক থাকে যা সাধারণত জলকে সবুজ রং দেয়। ঠিক সেভাবেই এই ঘটনা ঘটেছে’’।

আরও দেখুন--



#Lonar lake #Maharashtra #Bongaon News Channel #Samachar #Colour Change #Color

Post a Comment

Previous Post Next Post