
সার্বভৌম সমাচার, বারুইপুর : মনীষীদের নামে কুৎসা রটানোকারিদের কঠোর শাস্তি, আমফানের ত্রাণ পঞ্চায়েত, বিডিও অফিস থেকে না পাঠানোর প্রতিবাদসহ মোট চার দফা দাবি নিয়ে থানায় ডেপুটেশন দিতে যাবার পথে রাস্তায় আটকে দিল বারুইপুর জেলা পুলিসের বিশাল পুলিশবাহিনি। এদিন বারুইপুরে বিজেপি দলীয় কার্যালয় থেকে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত সহ অন্যরা নেতৃত্ব।
এদিন এই র্যালিকে ঘিরে আগে থেকেই বারুইপুর এস ডিপিও, আইসি সহ নরেন্দ্রপুর থানার আইসি, মহিলা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনি মোতায়েন করা হয়েছিল। পোস্টার,প্ল্যাকার্ড নিয়ে বিজেপির র্যালি এগোতেই পুলিশ তা আটকে দিলে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর সংসদ সহ বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন--
সংসদকেও বোঝানো্র কাজ করে পুলিশ। এরপরে পুলিশ সংসদ সহ ১০জন কে থানায় যাবার অনুমতি দেয়। কিন্তু বাকি কর্মীদের আটকে দেওয়া হয়। সংসদ, জেলা সভাপতি সহ ১০ জন বিজেপি কর্মী বারুইপুর থানায় এসে ৪দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়ে বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘তৃণমূলের চামচাগিরি করতে দেবো না। আমরা পরিস্কার বলতে চাই দক্ষিন ২৪ পরগনায় জনতার সাথে পুলিশের লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। তৃনমূলের অত্যাচার বেড়েছে এই জেলায়। দক্ষিন ২৪ পরগনায় ভাইপোর রাজত্ব করতে দেবো না। আমাদের রাজ্য সভাপতি অনুমতি দিলে মারের বদলে মার দেওয়া হবে’।
জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত বলেন, ‘২০২১ এ আমরাই ক্ষমতায় আসছি তারপর দেখে নেবো’।
আরও দেখুন--
