নোবেলের শুধু জনপ্রিয়তা কমেছে তাই নয়, ডিসলাইকেরও বহর বেড়েছে ইউটিউবে


নোবেলের শুধু জনপ্রিয়তা কমেছে তাই নয়, ডিসলাইকেরও বহর বেড়েছে ইউটিউবে

সার্বভৌম সমাচার : বিতর্ক যেন কিছুই পিছু ছাড়ছে না বাংলাদেশী গায়ক নোবেলের। স্কুল জীবন থেকে শুরু করে পরবর্তীতে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সাম্প্রতিক কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তি জনক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে ক্ষমাও চাইতে হয়েছে তাকে। শুধু তাই নয়; এরপর একের পর এক সামনে এসেছে তার জীবনের ইতিবৃত্ত। আর তার পরেই যে জনপ্রিয়তার বহর কমেতে শুরু করেছে নোবেলের; সেটা বোঝা গেল তার নতুন মিউজিক ভিডিয়ো তামাশা মুক্তির পরেই।

উল্লেখ্য সম্প্রতি মুক্তি পেয়েছে নোবেলের মৌলিক গান তামাশা । ইউটিউবে প্রকাশ পাওয়ার পর দর্শকদের লাইকের তুলনায় ডিসলাইক বেশি পড়তে শুরু করেছে ব্যাপক হারে। শুধু তাই নয়, ডিসলাইকের পাশাপাশি নোবেলকে ক্ষোভও প্রকাশ পেয়েছে নিয়ে শ্রোতাদের মধ্যে। অর্থাৎ এতকিছুর পরে নোবেলের গান যে অপছন্দ করতে শুরু করেছেন দর্শকরা সেটা বোঝা যাচ্ছে। আর তাতে কার্যত অবাক হয়েছেন অনেকেই।

আরও পড়ুন--

প্রসঙ্গত, এই মিউজিক ভিডিয়োতে দেখা মেলে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিলেরও।  যে বিয়ে নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছিল বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে।  তখনই উঠে আসে তার আরও ২ বার বিয়ের কথা। যদিও তৃতীয় বিয়ের কথা অস্বীকার করেন নোবেল। তিনি বলেন, তাঁর জীবনে প্রেম এসছে অনেকে। এমনকি বহু মেয়ের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু বিয়ে করেছেন এই প্রথমবার এবং মেহরুবা সালসাবিলই তাঁর প্রথম স্ত্রী।

আরও দেখুন--



#Nobel #Nobel Man #Tamasha #Bangladeshi Nobel Man #Bangla Song Tamasha

Post a Comment

Previous Post Next Post