করোনা সংক্রমণ রোধে রুমাল বা সাধারণ কাপড়ের মাস্ক নয়, নির্দেশিকা জারি করল WHO

করোনা সংক্রমণ রোধে রুমাল বা সাধারণ কাপড়ের মাস্ক নয়, নির্দেশিকা জারি করল WHO

সার্বভৌম সমাচার : ঘরোয়া পদ্ধতিতে তৈরি কাপড়ের আবরণ বা সাধারণ কাপড়ের মাস্কে আর কাজ হবে না; এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। নতুন নির্দেশিকা জারি করে WHO জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় যে ক্ষেত্রে মেনে রাখা সম্ভব নয়, সেখানে সাধারণ কাপড়ের মাস্কে রোখা যাবে না করোনার সংক্রমণ । WHO পরামর্শ দিয়েছে একমাত্র ত্রিস্তর বিশিষ্ট মাস্ক পরার জন্য।

ঠিক কী রকম উপাদানে তৈরি হবে মাস্ক, সে বিষয়েও স্পষ্ট করেছে WHO।  মাস্কের বাইরের স্তরটি হবে পলিয়েস্টার জাতীয়, যা জল রোধী উপাদানে তৈরি হতে হবে। মাঝের উপাদানটি হবে বুননহীন, অর্থাৎ পলিপ্রোপিলিন জাতীয় উপাদান এবং একেবারে ভিতরের স্তরটি অবশ্যই সুতির কাপড় দিয়ে তৈরি হতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন--

উল্লেখ্য শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৭ জন৷ অর্থাৎ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার নিরিখে এটাই এখনও পর্যন্ত সর্বাধিক! ভারতের এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৯৭০ জনে। মোট করোনা আক্রান্তের হিসাবে স্পেনকে টপকে ভারত এখন পঞ্চম স্থানে। আর এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মাস্ক নিয়ে নয়া নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও দেখুন--


#WHO-issued-guidelines #handkerchiefs-or-ordinary-cloth-masks-to-prevent-coronary-infections #Corona

Post a Comment

Previous Post Next Post