সাপের ছোবলে কোয়ারেন্টাইন সেন্টারেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের

সাপের ছোবলে কোয়ারেন্টাইন সেন্টারেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের

সার্বভৌম সমাচার : কোয়ারেন্টাইন সেন্টারেই ঘুমের মধ্যে ছোবলে মৃত্যু হল পুণে থেকে ফেরা দক্ষিণ দিনাজপুরের এক শ্রমিকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাগলীগঞ্জে। দিলীপ পণ্ডিত (৬০) নামে মৃত ব্যক্তির পরিবার জানিয়েছে, মহারাষ্ট্রের পুণে শ্রমিকের কাজ করতেন দিলীপ। থেকে গত ছ'দিন আগেই ফিরেছিলেন তিনি।

জেলায় ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সংগ্রহ করা হয় লালারসের নমুনাও। এরপর হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন চিকিত্‍সকরা।  কিন্তু এলাকার লোকজন তাঁদের গ্রামে ঢুকতে না দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের একটি পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন। রবিবার পর্যন্তও তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। ইতিমধ্যে গতকাল মধ্যরাতেই ঘুমন্ত অবস্থায় দিলীপ পণ্ডিতকে সাপে কামড়ায়।

আরও পড়ুন--

পরিবারের লোকেরা জানিয়েছেন, জ্বালাযন্ত্রণা শুরু হতেই বাড়িতে খবর দেন। কিন্তু প্রাথমিক শুশ্রূষা হওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। রবিবার সকালে বালুরঘাট থানার পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। চিকিত্‍সকরা প্রাথমিকভাবে অনুমান করছেন, সাপের কামড়েই মৃত্যু হয়েছে দিলীপবাবুর।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। মাত্র কয়েকদিন আগেই পশ্চিমমেদিনীপুরের যদুপুর গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা অন্য এক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় ছোবল মেরেছিল বিষধর সাপ। আর তারপর দিলীপবাবুর ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন কোয়ারেন্টাইন সেন্টারের পরিকাঠামো নিয়ে।

আরও দেখুন--



#migrant worker died #quarantine center #quarantine center after being bitten by a snake #Corona

Post a Comment

Previous Post Next Post