চিনা পণ্য বয়কটের জন্য এক অভিনব পোস্টার প্রকাশ করল ভারতের অন্যতম দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল

চিনা পণ্য বয়কটের জন্য এক অভিনব পোস্টার প্রকাশ করল ভারতের অন্যতম দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল

সার্বভৌম সমাচার : ওই বিজ্ঞাপনের পোস্টারে নিজের দেশকে বাঁচাতে একটি ড্রাগনের সঙ্গে লড়াই করছে 'আমুল গার্ল' দেখা যাচ্ছেl এছাড়াও টিক টকের লোগোও রয়েছে ওই ড্রাগনের গায়ে। ছবিতে দেখা যাচ্ছে বড় হরফে লেখা মেড ইন ইন্ডিয়া। আর ওই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে আমুল দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিচ্ছে।

আমুল নিজেদের টুইটার হ্যান্ডেলে 'Exit The Dragon' শীর্ষক বিজ্ঞাপনটি দেওয়ার পরই আমুলের অফিসিয়াল হ্যান্ডেলটি নিষ্ক্রিয় করে দেয় টুইটার। আর তাঁর ফলে বিতর্কের মুখে পড়তে হয় টুইটার কর্তৃপক্ষকেও। অভিযোগ ওঠে, স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এরপর পুনরায় আমুলের টুইটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হয়।


যদিও ট্যুইটার বলছে, “এই বিজ্ঞাপনের বার্তায় বড় অক্ষরে লেখা আছে আমুল একটি মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড। অর্থাৎ এর ফোকাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভর প্রচারণার দিকে যাচ্ছে।


এরপর বিতর্কের ঝড় বাড়তেই ট্যুইটার বলেছে যে, সুরক্ষার দিক থেকে এটি একটি নিত্যনতুন প্রক্রিয়া। আর অ্যাকাউন্টটি কখনও স্থগিত করা হয়নি; কেবলমাত্র প্রয়োজনীয় যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি পুনর্গঠন করা হয়েছিল। এই ক্রিয়াটি কেবল অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ছিল।

আরও দেখুন--


#amul twitter #Tik Tok #Amul-has-unveiled-a-fancy-poster-boycotting-Chinese-products #Chinese-products

Post a Comment

Previous Post Next Post