সার্বভৌম সমাচার : করোনা পরবর্তী সময়ে শুরু হওয়ার পথে ক্রিকেট। তবে এখনও যে
কিছুটা সময় বাকি রয়েছে তার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে চাইছে
বিসিসিআই। এবারে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে স্যানপারিল গ্রিনল্যান্ডস
যাকে ক্রিকেট মাঠের পরিভাষায় এসজি।
এসজি দাবি করেছে, তারা এমন একটি পোশাক তৈরির
কাজ শুরু করেছে, যাতে মাঠে ক্রীড়াবিদদের করোনা থেকে সুরক্ষিত থাকতে কার্যকরী ভূমিকা
পালন করবে। চলতি মাসের শেষের দিকে এই বিশেষ ধরনের পোশাক বাজারে আসে পারে বলেও এসজি-র
কর্তারা জানিয়েছেন। তবে মূলত ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে এই পোশাক তৈরি হলেও এই
পোশাক যে কোনও ক্রীড়াবিদের কাজে লাগতে পারে বলেও জানিয়েছেন এসজির কর্তারা জানিয়েছেন
। এছাড়াও তাদের কথায়, চাইলে সাধারণ মানুষও এটি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন--
দস্তানা, মাস্ক, জ্যাকেট এবং মাথা ঢাকার হুডি
সহ ট্রাউজার এবং জুতোর কভারও থাকছে। সঙ্গে আবার একটি ব্যাগ। তাও আবার মাত্র ১৫০০ থেকে
১৭০০ টাকার মধ্যে। সংস্থার কর্তাদের দাবী, এই পোশাক ব্যবহারকারীরা করোনা থেকে বাঁচতে
বাড়তি নিরাপত্তা পাবেন। কোম্পানি বিপণন ও বিক্রয় পরিচালক পরশ আনন্দ জানিয়েছেন, ইতিমধ্যেই
আমরা এই পোশাকের ব্যাপারে বিসিসিআই-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পোশাকের নুমনা
আসার পর বোর্ড কর্তাদের সঙ্গে আমরা আলোচনায় বসব। ক্রিকেটারদের নিরাপত্তার দিক সুনিশ্চিত
করতে চাইছে বিসিসিআই। আমরা আশা করছি এই পোশাক করোনা সুরক্ষায় কাজে লাগবে।
সাধারণত পিপিই কিট পরলে গরম লাগে; আর সেক্ষেত্রে
এই পোশাক পরলেও কী তাই হবে! এসজির এক কর্মকর্তারা কথায়, এই পোশাক মেরঠের কয়েকজন নিরাপত্তাকর্মীকে
দেওয়া হয়েছে। তাঁদের প্রতিক্রিয়া জানার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পোশাকের গুণগত
মান সম্পর্কে একশো শতাংশ বোঝার জন্য তাদের প্রতিক্রিয়া পাওয়া অপেক্ষায়। তবে সত্যিই
যদি বিসিসিআই এই পোশাকে অনুমতি দেয়, তা হলে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের হয়তো
অন্যভাবে দেখা যাবে।
আরও দেখুন--
#Corona #Corona protective clothing #made for cricketers in India #made in India #for cricketers #BCCI #Sourav Ganguli
