বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করেছে পুলিশ, প্রতিবাদে থানার সামনেই অবস্থান বিক্ষোভ দুই বিজেপি সাংসদের


বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করেছে পুলিশ, প্রতিবাদে থানার সামনেই অবস্থান বিক্ষোভ দুই বিজেপি সাংসদের

সার্বভৌম সমাচার, গাইঘাটা : বিজেপি কর্মীদের মিথ্যে অভিযোগের আটোক করে রেখেছে পুলিশ অভিযোগ এনে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোবে বসেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

শনিবার রাতে সাড়ে ১১ টা থেকে থানার সামনে বসে পড়েন ওই দুই বিধায়ক। তাদের অভিযোগ, এদিন সন্ধ্যায় বকচারার পাড়ইপাড়া এলাকায় একটি ঝামেলা হয়। সেখানে বিজেপি মেম্বার অপর্না মণ্ডল মেম্বার হিসেবেই গিয়েছিলেন। কিন্তু পুলিশ অপর্ণা মণ্ডল সহ আরও তিনজনকে মিথ্যে কেসে মহিলা পুলিশ ছাড়াই তাদের গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন--

তবে এদিন সাংসদেরা থানায় আসার পর পুলিশঅপর্না মন্ডলকে ছেড়ে দিলেও বাকি দু'জনকে জনকে আটক করে রেখেছে। আর তাঁরপর বাকি দু'জনকেও ছাড়ার দাবিতে প্রায় ৫০ জন কর্মী সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন ওই দুই সাংসদ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন থানার সামনেই বসে আছেন। জানিয়েছেন, যতক্ষণ না তাদের দু'জন কর্মীকে ছাড়া হচ্ছে ততখন তারা থানার সামনে থেকে উঠবেন না।

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাইঘাটা বকচরায় তৃণমূল কর্মীর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের গন্ডগোলের ঘটনা ঘটে। পরবর্তীতে গাইঘাটা বকচরা ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বি জে পি সদস্যা অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও ড্রাইভার সুজয় দাস রাতে গাইঘাটা থানার গিয়ে পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করে। কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করার জন্য ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বি জে পি সদস্যা অপর্ণা মণ্ডল, স্বামী উজ্জ্বল মণ্ডল ও ড্রাইভার সুজয় দাসকে আটোক করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অপর্ণা মন্ডল কে ছেড়েও দেওয়া হয়েছে।

আরও দেখুন--



#BJP MP #Shantanu Thakur #Gaighata #Bongaon #Bongaon Newspaper

Post a Comment

Previous Post Next Post