অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন-এর গুলাবো সিতাবো

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন-এর গুলাবো সিতাবো

সার্বভৌম সমাচার : অ্যামাজন প্রাইম ভিডিওতে ১২ জুন মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা আভিনিতো চলচ্চিত্র গুলাবো সিতাবো । একসঙ্গে  ২০০ টি দেশে মুক্তি পাতে চলেছে গুলাবো সিতাবো। এই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করবেন আয়ুষ্মান।

সিনেমাপ্রেমীরা পিকু, ভিকি ডোনারের মতো চলচ্চিত্রের নির্মাতা সুজিত সরকারের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করছে । লকডাউনের মধ্যে সিনেমা হল বান্ধ তাই ব্যাধ হয়ে সিনেমা হল  ছেড়ে ডিজিটালি মুক্তির পথে হেঁটেছে সুজিত সরকার। বিগ বি এখন এই সিনেমার প্রচারেই ব্যস্ত।


আরও পড়ুন--

কিছুদিন আগেই বিগ বি তাঁর টাচআপের ছবি গুলাবো-সিতাবোর সেট থেকে শেয়ার করেছিলেন। ‘গুলাবো-সিতাবো' সিনেমায় অমিতাভ বচ্চনের মেকআপের একটি ভিডিও ভাইরাল হয়েছে সাম্প্রতি। পরিচালক সুজিত সরকার ভিডিওতে অমিতাভ বচ্চনের লুকের সম্পূর্ণ বার্ননা  দিয়েছেন।

মির্জার ভূমিকায় এই সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে।চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ্যে আসতেই  মির্জার ভূমিকা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। চলচ্চিত্রে বাড়িওয়ালা আর ভাড়াটের ভূমিকার অভিনয় করছেন আমিতাভ ও আয়ুস্মান।

আরও দেখুন--


Post a Comment

Previous Post Next Post