সার্বভৌম সমাচার, কলকাতা : প্রাক্তন পুলিস কমিশনারের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির রহস্যজনক
মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক এলাকায়। বন্ধ ঘরের ভিতর থেকে
উদ্ধার হয়েছে প্রাক্তন পুলিস কমিশনারের স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০) ও শাশুড়িপাপিয়া
দে (৭৯)-এর মৃত দেহ। তবে এই মুহূর্তে জোড়া দেহ উদ্ধার হওয়ার পর থেকে সল্টলেকের বিই
ব্লকের আশপাশে স্যানিটাইজ করা হচ্ছে।
জানা
গিয়েছে, প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থর স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে
গিয়েছিল বেশ কয়েক বছর আগেই। তারপর থেকে তাঁর স্ত্রী ও শাশুড়ি সল্টলেকের বিই ব্লকের
ওই বাড়িতেই থাকতেন। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই একটি অপারেশন হয় পাপিয়াদেবীর
। তিনি হাসপাতাল থেকে ফিরেছেন তিনদিন আগেই। তবে ঠিক কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা
খতিয়ে দেখছে পুলিশ। করোনায় মৃত্যু হয়েছে কিনা, তাতেও সন্দেহ রয়েছে।
আরও পড়ুন--
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা-মেয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ
ছিলেন, তাই প্রতিবেশীদের সঙ্গে মেলামেশাও কমে
গিয়েছিল। তবে গত দুদিন ধরে তাঁদেরকে বাড়ির বাইরে দেখতে পাননি কেউই। ঘরের দরজা জানলা
সব ভিতর থেকে বন্ধ থাকার জন্য প্রতিবেশীদের সন্দেহ হয় এবং শনিবার সন্ধ্যায় থানায় খবর
দেন প্রতিবেশীরাই। এরপর পুলিস গিয়ে বন্ধ ঘরের দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করে মা-মেয়েকে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় এবং পরে আরজিকরে পাঠানো হয়েছে ময়নাতদন্তের
জন্য।
আরও দেখুন--
#DIG #DG #former mayor's wife and mother-in-law were recovered from the closed house #bodies recovered from the closed house
