সার্বভৌম সমাচার, বনগাঁ : হিন্দু জাগরণ মঞ্চের বনগাঁ নগরের পক্ষ থেকে গর্ভবতী মা ও শিশুদের ডিম , দুধ বিতরণ করা হলো। শনিবার সকালে ঘাটবাওড়, মনিগ্রাম সহ একাধিক এলাকায় ওই মঞ্চের সদস্য সদস্যরা এই খাদ্য সামগ্রী তুলে দেয়।
এদিন ওই মঞ্চের পক্ষ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান কে সামনে রেখে জাতি ধর্ম নির্বিশেষে গর্ভবতী মা ও শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সামাজিক
দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে “শিশুরা দেশের ভবিষ্যৎ। আর তাই শিশুকে বড় করে তোলা আমাদের নৈতিক কর্তব্য”।
আরও পড়ুন--
মঞ্চের সদস্যদের কথায়, সকল ভারত মায়ের সন্তানদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। লকডাউনের
মধ্যে ডিম ও দুধ পেয়ে জাগরণ মঞ্চের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।
আরও দেখুন--
#Hindu Jagran Mancha distributed food items to pregnant mothers and children #Hindu Jagran Mancha #Bongaon News Channel #bongaon News #Corona
Tags:
জেলার খবর
