
সায়ন ঘোষ, বনগাঁ : একাধিক ছাত্রী সহ বিভিন্ন মহিলাকে কুরুচি কর প্রস্তাবের অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার অন্তর্গত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিক। শুক্রবার রাতে বনগাঁর এক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অশ্লীল এস.এম.এস. ও কিছু কুরুচিকর প্রস্তাব দেন ওই শিক্ষক। তারপরেই শুরু হয় সোশ্যাল মিডিয়াতে ওই শিক্ষকের উদ্যেশ্যে বিভিন্ন মন্তব্য সহ মিম।
শনিবার সকালে স্কুলের কিছু প্রাক্তন ছাত্র এই বিষয় নিয়ে দারস্থ হয় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দে মহাশয়ের কাছে। যদিও এই বিষয় নিয়ে কুনাল বাবু কোনো রকম মন্তব্য করেনি। অন্যদিকে বিদ্যালয়েরই কিছু শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন তারা। তবে তারাও তেমন কোনও রকম কিছু মন্ত্যব্য করেননি। অবশেষে এদিন বিকালে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্ররা ঘেরাও করে ওই শিক্ষকের বাড়ি।
ছাত্ররা জানান, ''এই শিক্ষক আগেও এরকম অনেক ছাত্রীদের অশ্লীল প্রস্তাব করেছেন। আমরা অন্যবারও বোঝানোর চেষ্টা করেছি শিক্ষককে। কিন্তু বার বার এই জঘন্য কাজ করার অভিযোগ উঠে আসছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। তাই আজকে ঘেরাও করা হয় ওই শিক্ষকের বাড়ি।''
খবর পেয়ে ঘটনা স্থলে এসে পৌঁছান বনগাঁ থানার পুলিশ। ছাত্রদের সঙ্গে কথা বলেন ও সকল ছাত্ররা মিলিত হয়ে অভিযোগ দাখিল করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করেন অভিযুক্ত শিক্ষককে।
Tags:
জেলার খবর

