উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে ধিক্কার মিছিল বনগাঁয়

উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে ধিক্কার মিছিল বনগাঁয়

সায়ন ঘোষ : উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায়কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে ধিক্কার মিছিল চলছে। কোনো জায়গায় আবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিরা। সাথেই এদিন অর্থাৎ সোমবার এই ঘটনার তীব্র ধিক্কার জানাতে পথে নামে উত্তর ২৪ পরগণার বনগাঁর তরুণ তরুণী থেকে শুরু করে একাধিক বুদ্ধিজীবী মানুষ।

বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে শুরু করে মতিগঞ্জ হয়ে, বাটার মোড় হয়ে অবশেষে ত্রিকোণ পার্কে এসে থামে মিছিল। এদিন প্রতিরোধ মিছিলে সামিল হয়েছিলেন কয়েকশো মানুষ। তাদের প্রত্যেকের শ্লোগান এবং কথাতে উঠে এসেছে যে এটি কোনো রকম রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়।



আরও পড়ুন--

শুধুমাত্র হাথরাসের মনীষা'র ধর্ষণ কাণ্ডে নয়, ভারতবর্ষ জুড়ে যত ধর্ষণকাণ্ড এখনো ঘটে এসেছে এবং ঘটছে প্রতিনিয়ত তার প্রতিবাদে। গান এবং বক্তব্যের মাধ্যমে মানুষজনকে এই বিষয়ে সচেতনও করা হয় এদিন।

এদিন এই প্রতিবাদি কর্মসূচিতে যোগদান করেন বিশিষ্ট নৃত্যশিল্পী দীপশিখা ঘোষ ভৌমিক, নাট্যকর্মী সত্যজিৎ রায়, সমাজসেবিকা তারা মুখার্জি সহ একাধিক বিশিষ্ট মানুষ। সব শেষে এদিন ত্রিকোণ পার্ক প্রাঙ্গণেই নীলদর্পণ এর সামনে 'আরেক থিয়েটার' এর পক্ষ থেকে 'এই আমার দেশ' পথনাটক টির মাধ্যমে এই প্রতিরোধ মিছিলের কর্মসূচি শেষ হয়।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post