অম্লিতা দাস : কলকাতা মেট্রোর ইতিহাসে প্রায় ২৫ বছর পরে চালু হল নতুন কোনও ভূগর্ভস্থ স্টেশন।বাণিজ্যিক ভাবে শুরু হল ৬ কিলোমিটার পথের ফুলবাগান ইস্ট ওয়েস্ট মেট্রো।সোমবার সকাল থেকেই চালু হল ফুলবাগান থেকে সেক্টর ফাইভের মেট্রো চলাচল।
নাম ফুলবাগান মেট্রো স্টেশন তাই স্টেশনে নকশায় ফুলের ছোঁয়া।ফুলবাগান মেট্রো স্টেশনে থাকছে তিনটি ঢোকা-বেরনোর প্রবেশ পথ। পাতাল স্টেশনে রয়েছে শৌচালয়৷ লিফট ও আরো বিশেষ সুবিধা সম্পন্নদের জন্যে আধুনিক ব্যবস্থা রয়েছে স্টেশনে।করোনা আবহে ভার্চুয়াল ব্যবস্থায় শুরু হল এই মেট্রো পরিষেবা।সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেট্রো।মত ৪৮টি মেট্রো চলাচল।সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ভাড়া ১০ টাকা।
আরও পড়ুন--
সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি ভাড়া নির্ধারিত করা হয়েছে ২০ টাকা।সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রোয় যাত্রী বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।তবে লোকাল ট্রেন চালু না হওয়া পর্যন্ত সেভাবে যাত্রী আসবে কিনা তা সন্দেহ থেকেই যাচ্ছে।অনেক যাত্রীরাই তাদের সুবিধার কথা জানিয়েছেন।বাসে আসা ১ঘন্টার রাস্তা ১৬মিনিটে শেষ হয়ে যাচ্ছে।ব্যস্ত শহরের পক্ষে তা নিঃসন্দেহে সুবিধাজনক।
করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ ছিল সমস্ত মেট্রো পরিষেবা।গত ১৪ই সেপ্টেম্বর শুরু হয় কলকাতা মেট্রো পরিষেবা।কিন্তু তার কিছু দিনের মধ্যেই ফুলবাগান পর্যন্ত পরিষেবা শুরুর ছাড়পত্রের মেয়াদ ফুরিয়ে যায়। ফলে রেলওয়ে সেফটি কমিশনারের দেওয়া ছাড়পত্রের জন্য আবার আবেদন করতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। সেই অনুমতি মেলার পরে নতুন উদ্যমে শুরু হয় প্রস্তুতি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,
